advertisement

Uttar Pradesh News: ৯ বছরের প্রেমের পর বিয়ে, মাত্র দু'মাসেই সব শেষ! স্বামীকে নৃশংস খুন স্ত্রীর, অবশেষে ধরেই ফেলল পুলিশ

Last Updated:

Uttar Pradesh News: ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে জিতেন্দ্রর। এরপরই তদন্তে নামে পুলিশ।

কী ভয়ঙ্কর ঘটনা
কী ভয়ঙ্কর ঘটনা
বরেলি: দীর্ঘ ৯ বছরের প্রেমের পরে ধুমধাম করে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের দু’মাস কাটতে না কাটতেই সেই প্রেমের করুণ পরিণতি ঘটল। উত্তরপ্রদেশের বরেলিতে স্ত্রীর হাতে নৃশংস ভাবে খুন হলেন স্বামী। মৃত স্বামীর নাম জিতেন্দ্র কুমার যাদব (৩৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পরে জিতেন্দ্রর স্ত্রী জ্যোতি ও তাঁর পরিবার গোটা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তদন্তে আসল সত্য বেরিয়ে আসে। পুলিশ এই ঘটনায় জ্যোতি, তাঁর বাবা এবং মাকে গ্রেফতার করেছে।
ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে জিতেন্দ্রর। এরপরই তদন্তে নামে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ, তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ। তদন্তে পুলিশ জানতে পারে, জিতেন্দ্রকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে তাঁরই স্ত্রী। সেই সময় জিতেন্দ্রর শ্বশুর, শাশুড়ি এবং শালা তাঁকে জাপটে ধরে রেখেছিলেন। গোটা ঘটনা ধামাচাপা দিতেই বিষয়টাকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছিল।
advertisement
জানলার গ্রিল থেকে মাফলার পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল জিতেন্দ্রর দেহ। তিনজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে খোঁজ চলছে জিতেন্দ্রর শ্যালকের। গত ২৫ নভেম্বর জ্যোতির সঙ্গে জিতেন্দ্রের বিয়ে হয়। কর্মসূত্রে দু’জনেই বরেলিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
advertisement
গত ২৬ জানুয়ারি ঘর থেকে জিতেন্দ্রর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জ্যোতির পরিবারের দাবি, জিতেন্দ্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ময়নাতদন্ত করার পরেই আসল রহস্য বেরিয়ে আসে। রিপোর্টে দেখা যায়, শ্বাসরোধ করার ফলে জিতেন্দ্রর মৃত্যু হয়েছে। এর পরে পুলিশের জেরার মুখে জিতেন্দ্রর স্ত্রী জ্যোতি নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশ সূত্রে খবর, জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলেছিলেন জিতেন্দ্র। তারপর জুয়া খেলে হেরে যান সেই টাকা। এরপর থেকেই দম্পতির মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। আর তারই চরম পরিণতিতে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ৯ বছরের প্রেমের পর বিয়ে, মাত্র দু'মাসেই সব শেষ! স্বামীকে নৃশংস খুন স্ত্রীর, অবশেষে ধরেই ফেলল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement