advertisement

Uttarpradesh Incident: নাকে বালি ভরে আঠা দেওয়া! গলার অবস্থা বীভৎস, ভাঙা হাত-পা, উত্তরপ্রদেশে বাড়ির পাশেই উদ্ধার কিশোরীর দেহ

Last Updated:

ধর্ষণের কোনও প্রমাণ এখনও পাওয়ার না গেলেও কিশোরীর পরিবারের দাবি, তার উপরে যৌন নির্যাতন করা হয়েছে৷ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

News18
News18
লখনউ: ১৫ বছরের কিশোরী৷ গত ২ দিন ধরে তার খোঁজ পাচ্ছিল পরিবার৷ সোমবার বীভৎস অবস্থায় বাড়ির পাশেই একটি বাগান থেকে উদ্ধার হল তার নিথর দেহ৷ গলা ফালা করে কাটা, হাত-পা ভাঙা, নাকের ভিতরে ঠুসে দেওয়া বালি আর আঠা৷ কিশোরীর পরিবারের অভিযোগ, খুন করার আগে ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহারাইচে৷
সংবাদসংস্থা এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, কিশোরীটির ভাই পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছে, এই গোটা ঘটনাক পিছনে তিনটি ছেলের হাত থাকতে পারে৷ তারাই তাঁর বোনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ তিনজনের মধ্যে অবশ্য একজনেরই নাম অভিযোগপত্রে উল্লেখ করতে পেরেছেন তিনি৷
advertisement
advertisement
তদন্তকারীরা জানাচ্ছেন, ওই কিশোরীর উপরে যে হারে অমানুসিক অত্যাচার করা হয়েছে, তা অবর্ণনীয়৷ হাত-পা ভেঙে দেওয়া হয়েছে৷ নাকের ভিতরে বালি ভরে আঠা দিয়ে দিয়েছে আততায়ীরা, যাতে সে শ্বাস না নিতে পারে৷ এতেও শান্ত হয়নি৷ এরপর ধারাল অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছে কিশোরীর গলা৷
ধর্ষণের কোনও প্রমাণ এখনও পাওয়ার না গেলেও কিশোরীর পরিবারের দাবি, তার উপরে যৌন নির্যাতন করা হয়েছে৷ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
ঘটনার তদন্তে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন৷ বাহরাইচের মিহিপুরওয়ার সার্কেল অফিসার হর্ষিতা তিওয়ারি জানিয়েছেন, ৩ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ এক জন ইতিমধ্যেই গ্রেফতার৷ বিভিন্ন দিক থেকে অপরাধের পিছনে কার্যকারণ খতিয়ে দেখা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh Incident: নাকে বালি ভরে আঠা দেওয়া! গলার অবস্থা বীভৎস, ভাঙা হাত-পা, উত্তরপ্রদেশে বাড়ির পাশেই উদ্ধার কিশোরীর দেহ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement