Heinous Crime: ঝাঁটা, দড়ি, ছুরি, বেল্ট-সহ একাধিক জিনিসের আঘাত শিশুকে! দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মিলে নিজের প্রথম পক্ষের ৪ বছরের সন্তানকে খুন বাবার
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Heinous Crime: শিশুটির দিদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে নেহেরু যুব কেন্দ্রের কাছে অভিযুক্ত ভীষ্ম খারবান্দা (৩৫) এবং তার স্ত্রী রাগিনী খারবান্দা (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
লখনউ : দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে নিজের প্রথম পক্ষের শিশুসন্তানকে খুনের দায়ে পুলিশের জানলে ধরা পড়ল বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য লখনউ শহরে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিমাতাকেও। পুলিশের দাবি লখনউয়ের চক এলাকায় নিজেদের বাড়িতে এই দম্পতি হত্যা করে ওই শিশুকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর দিদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভীষ্ম খারবান্দা (৩৫) এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী রাগিণী খারবান্দা (৩০) কে নেহরু যুবকেন্দ্রের কাছে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, উন্নাওয়ের বাসিন্দা সুধা কাশ্যপ যে অভিযোগ দায়ের করেন, যেখানে বলা হয়েছে যে তাঁর জামাই ভীষ্ম গত ১২ মার্চ তাঁকে তাঁর নাতি অর্ণবের মৃত্যুর খবর জানায়।
advertisement
লখনউয়ের চক এলাকায় লাজপত নগরের বাড়িতে পরিজনরা পৌঁছলে তাঁরা বারান্দায় শিশুটির মৃতদেহ দেখতে পান। পরিদর্শনের পর, শিশুটির সারা শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন এবং নীল রঙের কালশিটে দেখতে পাওয়া গিয়েছে। এই চিহ্নগুলি যা ইঙ্গিত দেয় যে শিশুটিকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তার পায়েও পোড়ার ক্ষতচিহ্ন রয়েছে, অভিযোগের উদ্ধৃতি দিয়ে একজন তদন্তকারী আধিকারিক জানিয়েছেন। পুলিশের ধারণা, ঝাঁটা, দড়ি, ছুরি, বেল্ট-সহ একাধিক জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : মায়ের জন্য ‘সারপ্রাইজ’…৮৪ টি ক্ষত নিয়ে রক্তের সাগরে মেয়ে…যমজ বোনকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর মাকেও আক্রমণ ইঞ্জিনিয়ারের
পুলিশ জানিয়েছে, শিশুটির জন্মদাত্রী মা কয়েক বছর আগে অসুস্থতার কারণে মারা গেছেন। প্রৌঢ়ার অভিযোগ, সম্পত্তির লোভে ভীষ্ম ও রাগিণী তাঁর চার বছরের নাতিকে হত্যা করেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে চক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 1:47 PM IST










