advertisement

Uttar Pradesh hospital fire: ঝাঁসির হাসপাতালের এনআইসিইউ-তে আগুন, জীবন্ত দগ্ধ ১০ সদ্যোজাত! গুরুতর আহত আরও ১৬

Last Updated:

ঘটনার সময় হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে মোট ৫০টিরও বেশি শিশু চিকিৎসাধীন ছিল৷

আগুনে ঝলসে যাওয়া ঝাঁসির হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ড৷ ছবি- পিটিআই
আগুনে ঝলসে যাওয়া ঝাঁসির হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ড৷ ছবি- পিটিআই
ঝাঁসি: উত্তর প্রদেশের ঝাঁসির একটি হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ১০টি সদ্যোজাত শিশুর৷ শুক্রবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷
যে শিশুগুলি এনআইসিইউ ওয়ার্ডের বাইরে চিকিৎসাধীন ছিল, তাদের উদ্ধার করা সম্ভব হয়৷ এনআইসিইউ ওয়ার্ডের বাইরের দিকে ভর্তি কয়েকটি শিশুকেও বের করে আনা হয়৷ কিন্তু বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি৷
advertisement
জানা গিয়েছে, ঘটনার সময় হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে মোট ৫০টিরও বেশি শিশু চিকিৎসাধীন ছিল৷ তাদের মধ্যে তিরিশটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ আরও ১৬টি শিশু অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে৷ তাদের চিকিৎসা চলছে৷
advertisement
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ঝাঁসির মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের জেরে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ পাশাপশি, নিহত শিশুদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি৷ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসনের তদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকার৷৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh hospital fire: ঝাঁসির হাসপাতালের এনআইসিইউ-তে আগুন, জীবন্ত দগ্ধ ১০ সদ্যোজাত! গুরুতর আহত আরও ১৬
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement