advertisement

Uttar Pradesh: উত্তরপ্রদেশে বাড়ল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা, ১০ এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা

Last Updated:

এসআইআর প্রক্রিয়ায় আরও সময় লাগবে জানিয়ে গত ২ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। কারণ হিসাবে একাধিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন তিনি। সেই চিঠি পাওয়ার পরেই সমস্যাগুলির কথা বিবেচনা করে কমিশন। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

EC revises timeline for SIR of Uttar Pradesh voter list, extends deadline for filing claims and objections
EC revises timeline for SIR of Uttar Pradesh voter list, extends deadline for filing claims and objections
লখনউ: উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ এপ্রিল।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নব্যদীপ রিনওয়া জানান, “উত্তরপ্রদেশে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আজ শেষ হওয়ার কথা ছিল। এই সময়সীমা এক মাস বাড়িয়ে ৬ মার্চ পর্যন্ত করা হয়েছে। নোটিস জারির সময়সীমাও বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি বছরের ১০ এপ্রিল। এখনও পর্যন্ত গোটা রাজ্য থেকে প্রায় ৮২ হাজার ফর্ম সেভেন জমা পড়েছে, যার মধ্যে রাজনৈতিক দলগুলির মাধ্যমে এসেছে মাত্র ১,৫৬৭টি। ৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট প্রায় ১২,৫০০টি নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৩,০০০টি নাম বাদ পড়েছে ভোটারদের নিজেদের আপত্তির ভিত্তিতে। ফলে বিপুল সংখ্যক ফর্ম সেভেন জমা পড়বে বা যোগ্য ভোটারদের নাম ব্যাপকভাবে বাদ দেওয়া হবে—এই আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন।”
advertisement
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা পড়ার পর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গত ৬ জানুয়ারি। ৬ ফেব্রুয়ারির মধ্যে সেই সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং বক্তব্য জানাতে বলা হয়েছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৬ মার্চ। এ ছাড়া, খসড়া তালিকার ভিত্তিতে শুনানি, ভোটারদের নথি যাচাই, খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ মার্চ পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি যাচাই করতে হবে ৩ এপ্রিলের মধ্যে। তার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১০ এপ্রিল। এর আগে উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য ছিল ৬ মার্চ। অর্থাৎ, সময়সীমা ৩৫ দিন বৃদ্ধি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh: উত্তরপ্রদেশে বাড়ল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা, ১০ এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা
Next Article
advertisement
Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
  • হোমিওপ্যাথি ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷

  • অ্যালোপ্যাথি ওষুধের দোকানে মজুত করা যাবে হোমিওপ্যাথি ওষুধও৷

  • নিয়ম সরল করতে উদ্যোগ, প্রস্তাব গেল ডিটিএবি-র কাছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement