advertisement

Election Results 2019 LIVE: মোদি ঝড়ে উড়ে গেল সপা-বসপা জোট ! বিজেপি একাই ৫৬ উত্তর প্রদেশে

Last Updated:
#লখনউ: ভারতের নির্বাচন এলেই সবচেয়ে আলোচনায় থাকে উত্তর প্রদেশ। কারণ, ৫৪৩টি লোকসভা আসনের মধ্য ৮০টি এ রাজ্যেরই। উত্তর প্রদেশ-উত্তরাখণ্ড ভাগ হওয়ার পরেও লোকসভা আসনে সবচেয়ে বেশি এগিয়ে উত্তর প্রদেশই ৷ এ রাজ্য যাদের দখলে ভারতের তখতও তাদের হাতেই, এমন ট্রেন্ড বরাবরই দেখা গিয়েছে ৷
এ রাজ্যের দখল রাখতে পারলে ম্যাজিক ফিগার ২৭২-এ টপকে যাওয়া যায় সহজেই। আর তাই উত্তর প্রদেশে নির্বাচনের ফলাফলের দিকে চোখ থাকে প্রত্যেকেরই। নির্বাচন জিততে সব দলেরই নজর থাকে উত্তর প্রদেশে। সেখানে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে এবার ভোটে নামে বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কিন্তু এক্সিট-পোলের সমীক্ষাতেই দেখা গিয়েছিল ‘বুয়া-ভাতিজা’র মহাজোটই ব্যাকফুটে থাকবে ৷ বৃহস্পতিবার সকালে ইভিএম খুলতেই স্পষ্ট যে জোট এবার শোচনীয়ভাবে ব্যর্থ হতে চলেছে উত্তর প্রদেশে।
advertisement
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ৮০টি আসনের মধ্যে আপাতত ৫৬টা আসনে এগিয়ে বিজেপি ৷ অন্যদিকে সপা-বসপা জোট ২৩টি আসনে এগিয়ে রয়েছে ৷ কংগ্রেস এগিয়ে মাত্র ১টি আসনে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Election Results 2019 LIVE: মোদি ঝড়ে উড়ে গেল সপা-বসপা জোট ! বিজেপি একাই ৫৬ উত্তর প্রদেশে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement