advertisement

Modi cabinet first meeting: কৃষকদের মন জয়ে মরিয়া, মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও দাবি করেন, তৃতীয় বার ক্ষমতায় এসে মোদি সরকারের অন্যতম মূল লক্ষ্যই কৃষকদের স্বার্থরক্ষা এবং উন্নয়নে জোর দেওয়া৷

প্রতীকী ছবি, পিটিআই৷
প্রতীকী ছবি, পিটিআই৷
নয়াদিল্লি: তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের মন জয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল৷ ধান, ভুট্টা সহ খরিফ মরশুমে চাষ হওয়া ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার এ দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক ছিল৷
কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করেছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরশুমে চাষ হওয়া ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলো সহ ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
advertisement
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ খরিফ মরশুমের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১১৭ টাকা বাড়িয়ে প্রতি কুইন্টালের দাম ২৩০০ টাকা ধার্য করেছে৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী আরও দাবি করেন, তৃতীয় বার ক্ষমতায় এসে মোদি সরকারের অন্যতম মূল লক্ষ্যই কৃষকদের স্বার্থরক্ষা এবং উন্নয়নে জোর দেওয়া৷ তাঁর দাবি, এ দিনের সিদ্ধান্তের ফলে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের হাতে প্রায় ২ লক্ষ কোটি টাকা যাবে৷ যা গত মরশুমের তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা বেশি৷
advertisement
এর পাশাপাশি এ দিনের বৈঠকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ এবং উন্নয়ন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বারাণসীর সাংসদ৷ মন্ত্রিসভার এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী, বারাণসী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ ছাডা়ও নতুন টার্মিনাল তৈরি সহ অন্যান্য পরিকাঠামো ঢেলে সাজানো হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi cabinet first meeting: কৃষকদের মন জয়ে মরিয়া, মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement