advertisement

Punjab Police Death: আউটপোস্টের ভিতরে দুই পুলিশকর্মীর রক্তাক্ত দেহ!পঞ্জাবে ভারত-পাক সীমান্তের কাছে হাড় হিম করা ঘটনা

Last Updated:

পঞ্জাব সীমান্তের কাছে দুই পুলিশকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

পঞ্জাব দুই পুলিশকর্মীর নৃশংস পরিণতি৷ ফাইল ছবি
পঞ্জাব দুই পুলিশকর্মীর নৃশংস পরিণতি৷ ফাইল ছবি
পঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্তের কাছে উদ্ধার হল দুই পুলিশকর্মীর রক্তাক্ত দেহ৷ পুলিশ আউটপোস্টের ভিতরেই গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজন পুলিশকর্মীর দেহ উদ্ধার করা হয়৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোনও একটি বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ওই দুই পুলিশকর্মী পরস্পরকে গুলি করেন৷ তার জেরেই দু জনের মৃত্যু হয়৷
জানা গিয়েছে, মৃত দুই পুলিশকর্মীর নাম গুরনাম সিং এবং অশোক কুমার৷ পঞ্জাবের গুরদাসপুর জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে আধিয়ান গ্রামে এই ঘটনাটি ঘটে৷
গুরদাসপুর থানার স্টেশন অফিসারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মৃত অশোক কুমার পুলিশের হোমগার্ড ছিলেন৷ গুরনাম সিং ছিলেন অ্যাসিল্ট্যান্ট সাব ইন্সপেক্টর৷ পুলিশ আউটপোস্ট হিসেবে ব্যবহৃত একটি ঘরের ভিতর থেকে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
ভারত-পাকিস্তানে সীমান্ত থেকে আনুমানিক ২ কিলোমিটার দূরে একটি পুলিশ আউটপোস্টে এই ঘটনা ঘটে৷ আন্তর্জাতিক সীমান্তের কাছে এই আউটপোস্টগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বর্ণ৷ পুলিশের পাশাপাশি বিএসএফ-ও এই আউটপোস্টগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করে৷
সকালেই পুলিশ ওই দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছিল৷ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ৷ ঘটনাস্থল গিয়েছেন ফরেন্সিক দল এবং পুলিশের টেকনিক্যাল টিম৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Police Death: আউটপোস্টের ভিতরে দুই পুলিশকর্মীর রক্তাক্ত দেহ!পঞ্জাবে ভারত-পাক সীমান্তের কাছে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement