advertisement

Abhishek Banerjee Rally in Tripura: আগরতলায় অভিষেকের সভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট! নৈতিক জয়, দাবি তৃণমূলের

Last Updated:

আদালতের এই সিদ্ধান্তে স্বভাবতই দারুণ খুশি ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা৷ পুলিশের নির্দেশের প্রতিবাদে সভা মঞ্চের সামনেই রাস্তার উপরে অবস্থানে বসেছিলেন তাঁরা (Abhishek Banerjee Rally in Tripura)৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#আগরতলা: আদালতের হস্তক্ষেপে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জট কাটল৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে  (Abhishek Banerjee Rally in Tripura)৷ তবে কোভিড বিধি মেনে ওই সভায় সর্বাধিক পাঁচশো জন উপস্থিত থাকতে পারবেন৷
পুলিশের আপত্তিতে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ কারণ প্রথমে অনুমতি দিয়েও পরে সভা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ৷ এই নির্দেশের বিরোধিতা করে সভার অনুমতি আদায় করতে ত্রিপুরা হাইকোর্টে (Tripura High Court) আবেদন জানায় তৃণমূল কংগ্রেস৷ জরুরি ভিত্তিতে শুনানি শেষ করে শনিবার রাতেই সভার অনুমতি দেয় হাইকোর্ট৷ তবে সর্বাধিক পাঁচশো জন সভায় থাকতে পারবেন বলেও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
আদালতের এই সিদ্ধান্তে স্বভাবতই দারুণ খুশি ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা৷ পুলিশের নির্দেশের প্রতিবাদে সভা মঞ্চের সামনেই রাস্তার উপরে অবস্থানে বসেছিলেন তাঁরা৷ সভার অনুমতি পাওয়ার খবর আসতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী, সমর্থকরা৷ হাইকোর্টের এই নির্দেশ আদতে তাদেরই নৈতিক জয় বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব৷
advertisement
advertisement
আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ তিনি লিখেছেন, 'নির্দিষ্ট উপস্থিতির সংখ্যা বেঁধে দিয়ে পূর্ব নির্ধারিত স্থানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দেওয়ার জন্য ত্রিপুুরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই৷ পুলিশ যেভাবে একতরফা আচরণ করছিল তাতে এই নির্দেশ আমাদের নৈতিক জয়৷'
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য প্রথমে তাদের অনুমতি দেয় পুলিশ৷ কিন্তু এ দিন পুলিশের তরফে যানজটের অজুহাত দেখিয়ে সভা অন্যত্র সরিয়ে নিতে বলা হয়৷ যদিও শেষ মুহূর্তে অন্য কোথাও সভার আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে পুলিশের সিদ্ধান্তের বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব৷ শেষ পর্যন্ত দলের তরফে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee Rally in Tripura: আগরতলায় অভিষেকের সভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট! নৈতিক জয়, দাবি তৃণমূলের
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement