advertisement

Tripura Cm: রাজ্যের নানা প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, সামনে বড় লক্ষ্য! আশার বুক বাঁধছে বিজেপি

Last Updated:

Tripura Cm: বাকি থাকা কাজ শেষ করতে রাজ্যের নানা প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। 

জোর কদমে মুখ্যমন্ত্রীর- তৎপরতা
জোর কদমে মুখ্যমন্ত্রীর- তৎপরতা
 #আগরতলা: ভোট যত এগিয়ে আসছে, ততই কাজ শেষের তৎপরতা বিজেপির অন্দরমহলে। ধলাই সফরে তিনটি প্রকল্পেরসূচনা করলেন মুখ্যমন্ত্রী সাহা। ধলাই জেলা নিয়ে রাজনৈতিক পারদ চড়াচ্ছে তিপ্রামোথা, সিপিএম সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মানিক সাহার এই তৎপরতা নজর এড়ায়নি বাকিদের৷ রাজ্যে জুড়ে সরকারি কাজকর্মের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে তিনি খোঁজ নিচ্ছেন মানুষের সুখ দুঃখের।
বিজেপি নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মানিক সাহা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। ক্লান্তিহীন ও ক্লেশহীনভাবে খেটে চলেছেন মানিক সাহা। জনকল্যাণমূলক কাজ যাতে কোনোভাবেই থমকে না পড়ে সেদিকে সতর্ক নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।কথায় নয় কাজে বিশ্বাসী মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রেলযোগে পৌঁছে যান ধলাই জেলা সদর আমবাসায়।  ধলাই জেলা জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি এবং অগ্রগতি নিয়ে,  ধলাই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
advertisement
চলমান বিভিন্ন প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ প্রদান করেন তিনি। ধলাই জেলার আমবাসা টাউন হলে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালী শুভ সূচনাও করেন মানিক সাহা। এরমধ্যে রয়েছে - সুধাংশু ঘোষ পাড়ায় একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন, বেতবাগান এলাকায় একটি বেইলি ব্রিজ এবং লালছড়িতে একটি ১,০০০ মেট্রিক ক্ষমতা সম্পন্ন রাইস গোডাউনের উদ্বোধন।
advertisement
এই সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন  " প্রকল্পগুলি এই অঞ্চলের সর্বস্তরের জনগণের জীবনমান উন্নয়নে এক বিশেষ ভুমিকা গ্রহণ করবে। কোনও কাজ পড়ে থাকবে না। সব কাজ শেষ করা হবে।" যদিও বিরোধীদের বক্তব্য নির্বাচনের দিন এগিয়ে আসতেই এই তৎপরতা দেখাচ্ছে বিজেপি শিবির৷ এতদিন ধরে কাজ কেন করা হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Cm: রাজ্যের নানা প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, সামনে বড় লক্ষ্য! আশার বুক বাঁধছে বিজেপি
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement