advertisement

Tripura assembly election: ৮১ শতাংশ পার, ত্রিপুরাবাসীর স্বতঃস্ফূর্ত ভোটদানে বিজেপি-র চিন্তা বাড়বে? অপেক্ষা ২ মার্চের

Last Updated:

পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে ২০১৮ সালে ত্রিপুরায় ভোটদানের হার ছিল ৯১ শতাংশের বেশি৷

ত্রিপুরায় ভোটদানে বিপুল সাড়া।
ত্রিপুরায় ভোটদানে বিপুল সাড়া।
আগরপাড়া: ২০১৮-র পুনরাবৃত্তি ২০২৩-এ৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিকেল চারটে পর্যন্ত ত্রিপুরায় ভোট দানের হার প্রায় ৮১ শতাংশ ছুঁয়েছে৷ সরকারি ভাবে বিকেল চারটেয় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। কিন্তু চারটের পরেও বহু ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইন চোখে পড়েছে। ফলে শেষ পর্যন্ত ভোট দানের হার আরও বাড়ার কথা৷
পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে ২০১৮ সালে ত্রিপুরায় ভোটদানের হার ছিল ৯১ শতাংশের বেশি৷ এবারের ভোটদানের হার গতবারের হারকে ছুঁতে বা ছাপিয়ে যায় কি না, সেটাই দেখার। ২০১৮-তে ফল বেরোতে দেখা গিয়েছিল, ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ বিপুল ভোট দানের হার অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠান বিরোধিতার দিকে যায় বলে মত দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ যা ক্ষমতা বদলের বড় ইঙ্গিত৷ ফলে ত্রিপুরার ক্ষেত্রে কী হয়, বিপুল ভোটদানের হার আসলে মানিক সাহা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের ইঙ্গিত নাকি বিজেপি-র দাবি মতো সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ, তা জানা যাবে আগামী ২ মার্চ৷
advertisement
advertisement
এ দিন সকালেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার যুবসমাজকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছিলেন৷ পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেছিলেন, ত্রিপুরার যুবসমাজ বেরিয়ে এসে ভোট দিলেই সরকার বদল হবে৷
advertisement
ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান তৈরি করতে না পারা সহ একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে৷ তার পরেও বিজেপি-কেই এগিয়ে রাখছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ কিন্তু যেভাবে মানুষ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছেন, তাতে বিজেপি নেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়তে বাধ্য৷ সবথেকে বড় কথা, ত্রিপুরার আদিবাসী ভোট কোন দিকে যায়, তিপরামোথা কতখানি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে, সেদিকেও নজর রয়েছে গোটা দেশের৷ একই সঙ্গে বাম কংগ্রেস জোটও বিজেপি-কে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটাও দেখার৷
advertisement
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election: ৮১ শতাংশ পার, ত্রিপুরাবাসীর স্বতঃস্ফূর্ত ভোটদানে বিজেপি-র চিন্তা বাড়বে? অপেক্ষা ২ মার্চের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement