advertisement

ট্রেলারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী!

Last Updated:

ভোররাতে জাতীয় সড়কের উপরে উল্টো দিক থেকে আসা ট্রেলারটি পুলিশের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে৷

ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার বলি ৫ পুলিশকর্মী৷
ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার বলি ৫ পুলিশকর্মী৷
ওড়িশার ঝাড়সুগুদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন পুলিশকর্মী৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন৷
এ দিন ভোরে ঝাড়সুগুদা সদর থানার সামনেই জাতীয় সড়কের উপরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ পুলিশকর্মীদের বোলেরো গাড়ির সঙ্গে একটি পণ্যবাহী ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রেলার ট্রাকের ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় পুলিশের বোলেরো গাড়িটি৷ কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
মৃত ওই পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন এপিআর বাহিনীর সদস্য কাশীরাম ভৈ এবং দেবদত্ত সা, ড্রিল সাব ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া এবং হোমগার্ড ভক্তবন্ধু মির্ধা৷
advertisement
advertisement
দুর্ঘটনায় গুরুতর আহত হন এপিআর বাহিনীর আরও দুই সদস্য এবং পুলিশের একজন সার্জেন্ট৷
advertisement
দুর্ঘটনার খবর পেয়েই জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তদারকি শুরু করেন৷ আহত তিন জন পুলিশকর্মীকে ঝাড়সুগুদা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও তাঁদের অবস্থা সঙ্কটজনক বলেই চিকিৎসকরা জানিয়েছেন৷
অন্যদিকে ঘাতক ট্রাকটির চালককে পুলিশ গ্রেফতার করেছে৷ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেলারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement