advertisement

Tragic Incident: এক মোবাইল ফোনই কেড়ে নিল ভাই-বোনের প্রাণ, কুয়োয় মিলল জোড়া মৃতদেহ! জানুন হাড়হিম করা ঘটনাটি...

Last Updated:

Tragic Incident: পুদুকোট্টাই-এ ভাই-বোনের ছোট্ট ঝগড়া এক বড় দুর্ঘটনায় পরিণত হল। বোনের ফোন ভেঙে দেয় ভাই, রাগে বোন কুয়োয় ঝাঁপ দেয়, ভাইও তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, তাদের দুজনেরই মৃত্যু ঘটে। বিস্তারিত জানুন...

এক মোবাইল ফোনই কেড়ে নিল ভাই-বোনের প্রায়, কুয়োয় মিলল জোড়া মৃতদেহ! জানুন হাড়হিম করা ঘটনাটি...AI Image
এক মোবাইল ফোনই কেড়ে নিল ভাই-বোনের প্রায়, কুয়োয় মিলল জোড়া মৃতদেহ! জানুন হাড়হিম করা ঘটনাটি...AI Image
পুদুকোট্টাই: তামিলনাডুতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ মোবাইল ফোন নিয়ে ঝামেলা লাগে ভাই ও বােনের৷ ঘটনার জল এত দূর গড়ায় যে, একই পরিবারের দুই সন্তানের মৃত্যু হয় শেষমেশ৷ গোটা ঘটনাটাই একটি হৃদয়বিদারক সিনেমার গল্পের মতো৷ কিন্তু দুঃখের বিষয়, এটি কোনো সিনেমা ছিল না, বাস্তব ঘটনা ছিল।
তামিলনাড়ুতে হয়েছে ঘটনাটি৷ সেখানেই থাকতেন সিথিরাইকুমার এবং জীবিতা৷ অতি সাধারণ দম্পতি। তাদের ১৮ বছর বয়সী ছেলে এবং ১১ বছর বয়সী মেয়ে ছিল৷ দুই ভাই-বোনের মধ্যে খুনসুটি, ঝামেলা, ঝগড়া লেগেই থাকত৷ কিন্তু কে জানত, এই ঝগড়াই একদিন টেনে আনবে ঘোর দুঃসংবাদ।
advertisement
advertisement
ঘটনাটি ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, ওই ছেলে ও মেয়েটির মা-বাবা বাড়িতে ছিলেন না৷ তখন তাদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়৷ এরপর বোনের ফোন ভাই আছাড় মেরে ভেঙে ফেলে। ফোনের শোকে ছোট বোন এরপর দৌড়ে গিয়ে পাশের কুয়োয় ঝাঁপ দেয়। বোনকে কুয়োয় ঝাঁপ দিতে দেখে ভাইও তাকে বাঁচাতে কুয়োয় ঝাঁপিয়ে পড়ে। দুঃখজনকভাবে এই দুর্ঘটনায় কেউই বাঁচেনি।
advertisement
এমন ঘটনার জেরে গ্রামে শোকের ছায়া পড়েছে৷ সন্তান হারানোর শোকে এখনও কেঁদে চলেছে তাদের বাবা-মা৷ ইতিমধ্যেই নিয়ম অনুযায়ী মৃতদেহগুলির পোস্টমর্টেম হয়েছে ত্রিচি সরকারি হাসপাতালে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tragic Incident: এক মোবাইল ফোনই কেড়ে নিল ভাই-বোনের প্রাণ, কুয়োয় মিলল জোড়া মৃতদেহ! জানুন হাড়হিম করা ঘটনাটি...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement