advertisement

TMC on Rahul Gandhi: এতদিন কংগ্রেস ডাকলেও সাড়া মেলেনি! রাহুল কাণ্ডের পরই তৃণমূলের অবস্থানে বিরাট বদল

Last Updated:

মোদি পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য গত বৃহস্পতিবার রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷

রাহুলের পাশে দাঁড়ান মমতা।
রাহুলের পাশে দাঁড়ান মমতা।
দিল্লি: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ট্যুইটে ইঙ্গিত মিলেছিল৷ এবার রাহুল ইস্যুতে দিল্লিতে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল৷ চলতি অধিবেশনে কংগ্রেসের ডাকা বিরোধীদের একটিও বৈঠকে না গেলেও রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদে আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে তৃণমূল৷
সূত্রের খবর, দলের রাজ্যসভা এবং লোকসভার দুই সাংসদ আজ এই বৈঠকে যাবেন৷ মল্লিকার্জুন খাড়গের দফতরেই আজ বিরোধীদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা৷ সকাল সাড়ে দশটায় সংসদ ভবন চত্বরে ধরনাও দিতে পারে বিরোধীরা৷ রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে আজ কালো পোশাক পরে সংসদে যাওয়ার জন্য সব বিরোধী দলের সাংসদদের অনুরোধও করেছে কংগ্রেস৷
advertisement
advertisement
মোদি পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য গত বৃহস্পতিবার রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷ তার পরই রাহুলের সাংসদ পদ খারিজ করে লোকসভার সচিবালয়৷ এ নিয়েই সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি৷
advertisement
রাহুল গান্ধিকে নিয়ে বরাবরই আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের৷ কংগ্রেসের সঙ্গে তাদের মতবিরোধও প্রকাশ্যে এসেছে বার বার৷ যা বিরোধী জোট গঠনের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল৷ কিন্তু সেই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হতেই ট্যুইট করে তাঁর পাশে থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই পথে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ রাহুলের পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও৷ আম আদমি পার্টির সঙ্গেও কংগ্রেসের সম্পর্ক যথেষ্ট তিক্ত ছিল৷
advertisement
এই পরিস্থিতিতে রাহুলের সাংসদ পদ খারিজের নির্দেশই যেন বিরোধীদের মধ্যে যাবতীয় বিভেদ দূর করে দিয়েছে৷ তবে বিরোধীদের এই একজোট মনোভাব রাহুল ইস্যুতে ক্ষণস্থায়ী হয়, নাকি ২০২৪-এর আগে অধরা ঐক্য গড়ে তুলতে পারে বিরোধীরা, সেদিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC on Rahul Gandhi: এতদিন কংগ্রেস ডাকলেও সাড়া মেলেনি! রাহুল কাণ্ডের পরই তৃণমূলের অবস্থানে বিরাট বদল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement