advertisement

২৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন সায়গল, দিল্লিতে আদালতের নির্দেশ

Last Updated:

বেলা ১১টা ১০ মিনিট নাগাদ সায়গলকে নিয়ে স্টেশন চত্ত্বর থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা৷

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: শেষ পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত শনিবার জানিয়ে দিয়েছে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী৷
এর আগে, শনিবার সকালেই সায়গলকে ট্রেনে দিল্লি নিয়ে যান ইডির আধিকারিকরা৷ সেখানে তাঁরে আদালতে পেশ করা হয়৷ সকালে ১২৩৭৯ অমৃতসর-জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে নিয়ে যাওয়া হয় সায়গলকে৷ দিল্লিতে সকাল ৯.০৫ মিনিটে ট্রেনটির পৌঁছানোর কথা থাকলেও, বেশ কিছুক্ষণ দেরিতে, ১১ নাগাদ দিল্লিতে পৌঁছয় ট্রেন৷
advertisement
advertisement
এর পর বেলা ১১টা ১০ মিনিট নাগাদ সায়গলকে নিয়ে স্টেশন চত্ত্বর থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা৷ স্টেশন ছিল কড়া নিরাপত্তার বেষ্টনীতে৷ এর পর একটি গাড়িতে করে সায়গলকে নিয়ে বেরিয়ে যান তাঁরা৷ তখন সংবাদমাধ্যমের সামনে কেউই কিছু বলতে চাননি৷ এর পর শুনানি শুরু হয় দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে৷
advertisement
সেখানে ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টের অর্ডারের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন৷ তিনি বলেন, সায়গলের হেফাজতে থাকা দিনগণনা শুরু হওয়া উচিত তাঁর নির্দিষ্ট আদালতে হাজিরার দিন থেকে৷ সেই হিসাবে আজ, অর্থাৎ শনিবার থেকে হেফাজতের দিন গণনা শুরু করা দরকার৷
সেই সওয়ালের ভিত্তিতে আদালত আইনজীবীর কাছে কলকাতা হাইকোর্টের রায়ের কপি চান৷ কিন্তু আদালতে সেটি তখনই জমা করতে পারেননি আইনজীবী৷ তার পর আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আপাতত আগামী ছ’দিন ইডি হেফাজতে থাকবেন সায়গল হোসেন৷ এর পর বিকেল পৌনে পাঁচটা নাগাদ আদালত চত্ত্বর থেকে বার করে নিয়ে যাওয়া হয় সায়গলকে৷
advertisement
Rajib Chakrabarty
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন সায়গল, দিল্লিতে আদালতের নির্দেশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement