Tiger Attack: অরুণাচল প্রদেশের পাহাড়ি পথে মোটরবাইকে যাওয়ার সময় বাঘের হানায় ছিন্নভিন্ন পুলিশ কনস্টেবল
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Tiger Attack:অরুণাচল প্রদেশ পুলিশের ওই হেড কনস্টেবল কর্মরত ছিলেন রেডিও অপারেটর হিসেবে।
ইটাওয়া: মোটরবাইকে যাওয়ার সময় বাঘের হানায় ছিন্নভিন্ন পুলিশ কনস্টেবল। এই ঘটনা অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং উপত্যকার। পুলিশ জানিয়েছে চলতি সপ্তাহে সোমবার দিবাং উপত্যকার আনিনি থেকে ফিরছিলেন চিকসেং মানপুং। সে সময়ই পাহাড়ি পথে তাঁকে আক্রমণ করে বাঘ। অরুণাচল প্রদেশ পুলিশের ওই হেড কনস্টেবল কর্মরত ছিলেন রেডিও অপারেটর হিসেবে।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ বাঘের আক্রমণে মানুষের মৃত্যু অরুণাচল প্রদেশে বিরল। লোয়ার দিবাং ভ্যালির পুলিশ সুপার মনীশ শৌর্য জানিয়েছেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বন দফতরের কর্রতারা। এসপি মনীশ আরও বলেন, বন বিভাগের সঙ্গে আলোচনা করে এই পথে দুই চাকার যানবাহন চলাচল পুলিশ নিষিদ্ধ করেছে। শীতকালীন তুষারপাতের জন্য পরিচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র মায়ুদিয়া এলাকার কাছে এই অঞ্চলে বাঘ দেখার বেশ কয়েকটি খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : ২ বোনকে বিয়ে বাবার…২ স্ত্রী-৫ সন্তানকে নিয়ে একসঙ্গে একই ফ্ল্যাটে বাস…৩ কিশোরী বোনের রহস্যমৃত্যুকাণ্ডে নয়া মোড়
রোয়িংয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিতো রুমি নিশ্চিত করেছেন যে, গত কয়েকদিন ধরে পথচারীরা রাস্তায় বা তার কাছাকাছি বনাঞ্চলে একটি বাঘিনি এবং তার তিনটি ছোট বাচ্চা দেখতে পেয়েছেন, বিশেষ করে রাতে। তিনি আরও উল্লেখ করেন যে বাঘগুলিকে স্থানান্তরের জন্য ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ সরঞ্জামে সজ্জিত বিশেষজ্ঞ দলগুলি বর্তমানে ইটানগরের রাজ্য সদর দফতর এবং রাজ্যের আরও তিনটি ব্যাঘ্র সংরক্ষণাগার থেকে রওনা দিয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2026 10:06 AM IST










