advertisement

‘আমফান দুর্নীতিতে জড়ালেই দল থেকে তাড়িয়ে দেওয়া হবে’, মমতার কড়া হুঁশিয়ারি

Last Updated:

কোনও ব্যক্তির জন্য দল ক্ষতিগ্রস্থ হবে না বলেও এদিন মন্তব্য করেন দলনেত্রী । দল ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে প্রশাসন ছেড়ে কথা বলবে না , তাও স্পষ্ট করেন মমতা ।

#কলকাতা: আমফান ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয় । দলীয় বৈঠকে ফের বললেন মমতা । একুশে জুলাইকে সামনে রেখে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেন মমতা ।উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব ।বৈঠকে মমতা বলেন, আমফানের ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয় ৷ দুর্নীতিতে যুক্ত থাকলেই বহিষ্কার ৷ কাউকে রেয়াত করা হবে না ৷ কোনও ব্যক্তির জন্য দল ভুগবে না।'
কোনও ব্যক্তির জন্য দল ক্ষতিগ্রস্থ হবে না বলেও এদিন মন্তব্য করেন দলনেত্রী । দল ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে প্রশাসন ছেড়ে কথা বলবে না , তাও স্পষ্ট করেন মমতা ।বৈঠকে তিনি বলেন " প্রশাসন কাউকে ছাড়বে না । কাউকে বরদাস্ত করবে না " । মমতার কথায় স্পষ্ট , আমফান দুর্নীতি নিয়ে দল ও প্রশাসন যে অভিযান  চালাচ্ছে তা অব্যাহত থাকবে । এই ইস্যুকে হাতিয়ার করে যখন তৃণমূলের বিরুদ্ধে নিশানা সাধছে বিজেপি সব অন্যান্য বিরোধী দল ।তখন দল যে দুর্নীতিগ্রস্থদের কোনও ভাবে রেয়াত করবে না , সে কথা আরো একবার বুঝিয়ে দিলেন দলনেত্রী । এদিন রেল ও কয়লা বেসরকারিকরণ সহ তেলের দাম বৃদ্ধির মতো বিভিন্ন ইস্যুতে সরব হতে বলেন মমতা । তবে চিন পরিস্থিতি এবং নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করতে এদিন নেতাদের বারণ করেন তৃণমূল সুপ্রিমো ।
advertisement
Sourav Guha
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমফান দুর্নীতিতে জড়ালেই দল থেকে তাড়িয়ে দেওয়া হবে’, মমতার কড়া হুঁশিয়ারি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement