advertisement

Mamata Banerjee-Socialism Wedding: বিয়ের পিঁড়িতে বসলেন মমতা ব্যানার্জী, পাত্র সোশ্যালিজম!

Last Updated:

রবিবার তামিলনাড়ুর সালেম জেলায় সাতপাকে বাঁধা পড়লেন কংগ্রেসী কনে মমতা ব্যানার্জী (Mamata Banerjee) ও কমিউনিস্ট বর সোশ্যালিজম (Socialism)৷

#সালেম: রবিবার তামিলনাড়ুর সালেম জেলায় সাতপাকে বাঁধা পড়লেন কংগ্রেসী কনে মমতা ব্যানার্জী (Mamata Banerjee) ও কমিউনিস্ট বর সোশ্যালিজম (Socialism)৷ বিয়ের নিমন্ত্রণ পত্র থেকে পাত্রপাত্রীর নাম -- সবই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অবশেষে সামনে চলে এল তাঁদের বিয়ের ছবিও। মমতা ব্যানার্জীকে সাবেকী দক্ষিণ ভারতীয় বিয়ের পোশাকে এবং পাত্র সোশ্যালিজমকে দেখা গেল সাদা ধুতি ও পাঞ্জাবিতে। পুরো বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতিও৷ আর সামান্য হলেও যোগ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ, পাত্রীর নাম মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রীকে ভালোবেসেই।
advertisement
advertisement
পাত্রী পি মমতা ব্যানার্জীর দাদু আদ্যান্ত কংগ্রেসী৷ তিনি কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডতে অনুপ্রাণিত হয়েই নাতনির নাম রাখেন মমতা ব্যানার্জী৷ আর এই মমতা ব্যানার্জীর যাঁর সঙ্গে বিয়ে হল, সেই সোশ্যালিজমের পরিবারও পুরোপুরি রাজনৈতিক৷ তাঁর বাবা মোহন কমিউনিজমে বিশ্বাস রাখেন৷ তাই তিনি তাঁর তিন ছেলের নাম রেখেছেন কমিউনিজম (Communism), লেনিনিজম (Leninism) ও সোশ্যালিজম৷ আর মোহনের নাতির (কমিউনিজমের ছেলে) নাম মার্কিসিজম (Marxism)৷
advertisement
স্বাভাবিকভাবেই তাই ছোট থেকে এই তিন ভাইয়ের নাম নিয়ে এলাকায় আলোচনার শেষ ছিল না৷ অনেকে কটাক্ষও করত৷ কিন্তু সে সবকে গুরুত্বই দিতেন না মোহন৷ এখনও দেন না৷ তাঁর সাফ কথা, পালানিস্বামী, কান্ডাস্বামীর মতো নামে যখন কারও কোনও সমস্যা নয়, তাহলে তাঁর ছেলেদের নামে কেন সমস্যা হবে? একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তাঁদের এলাকায় এটাই রীতি৷ সালেমের ওই এলাকায় 80 বছর ধরে কমিউনিজমের রমরমা৷ প্রজন্মের পর প্রজন্ম ওই এলাকার মানুষ আস্থা রাখেন কমিউনিজনমের উপর৷ তাই সেখানে খুঁজলে ভিয়েতনাম, মস্কো, রাশিয়া নামের লোকও খুঁজে পাওয়া যাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee-Socialism Wedding: বিয়ের পিঁড়িতে বসলেন মমতা ব্যানার্জী, পাত্র সোশ্যালিজম!
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement