advertisement

মুম্বই সহ মহারাষ্ট্রের ১০ পুরসভায় চলছে নির্বাচন

Last Updated:

বাণিজ্যনগরী আজ নিজের মতামত দিতে ব্যস্ত ৷ সেলেব থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে চাকুরিজীবীর সমর্থন মঙ্গলবার বন্দি হচ্ছে ভোটিং মেশিনে ৷

#মু্ম্বই: বাণিজ্যনগরী আজ নিজের মতামত দিতে ব্যস্ত ৷ সেলেব থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে চাকুরিজীবীর সমর্থন মঙ্গলবার বন্দি হচ্ছে ভোটিং মেশিনে ৷
মুম্বইয়ে আজ সাজ সাজ রব ৷ দেশের সব থেকে ধনী পুরসভা মুম্বই সহ মঙ্গলবার মহারাষ্ট্রের নয় পুরসভায় চলছে নির্বাচন ৷ মুম্বইয়ে সকাল সকাল সাধারণ বাসিন্দাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল অনুষ্কা শর্মা, রনবীর সিং, জোয়া আখতার, রেখা সহ একাধিক বলিউডি সুপারস্টারকে ৷ এছাড়াও মুম্বইয়ে ভোট দিলেন শরদ পওয়ার, টিনা আম্বানি ৷
advertisement
বলিউডের একাধিক তারকা সহ দেশের প্রথম সারির বিজনেস টাইকুনরা মু্ম্বই পুরসভার বাসিন্দা ৷ এই পুরসভার বার্ষিক বরাদ্দ প্রায় ৩৭ হাজার কোটি টাকা ৷
advertisement
বিজেপি-শিবসেনা দ্বন্দ্বের কারণে মুম্বই পুরসভার নির্বাচনে এবার সকলের নজর ৷ শেষ এক দশক জোট বেধেঁই লড়েছে বিজেপি ও শিবসেনা ৷ এই বছর নির্বাচনের আগে জোট ভেঙে একা লড়াই করার কথা ঘোষণা করে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ৷
advertisement
lead-pix-3
মহারাষ্ট্রে ১০ পুরসভার মোট আসন সংখ্যা ১,২৬৮ ৷ এছাড়াও ১১৮টি পঞ্চায়েত সমিতি ও ১১টি জেলা পরিষদের ২,৯৫৬টি আসনেও নির্বাচন চলছে আজ ৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭, ৩৩১ জন প্রার্থী ৷ মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭৭ লক্ষ ৷
মু্ম্বইয়ের ২২৭টি ওয়ার্ডের ১৫৮২টি পোলিং বুথে ভোট দেবেন ৯১, ৮০, ৪৯১ জন ভোটার ৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০,৩০,৩৬১ জন এবং ৪৯, ৪৯, ৭৪৯ জন মহিলা ও ৩৮১ জন রূপান্তরকামী ভোটার রয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বই সহ মহারাষ্ট্রের ১০ পুরসভায় চলছে নির্বাচন
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement