advertisement

Heart Attack: গণেশ মণ্ডপে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত, মায়ের কোলেই ১০ বছরের বালকের মৃত্যু!

Last Updated:

মৃত ওই বালকের নাম শ্রাবণ গাভাড়ে৷ কোলাপুরের কোদলি গ্রামের বাসিন্দা ছিল সে৷ গ্রামের গণেশ পুজোর মণ্ডপে বন্ধুদের সঙ্গে খেলার সময় অসুস্থ বোধ করে ওই বালক৷ এর পর বাড়ি ফিরে যায় সে৷ বা

মৃত শ্রাবণ গাভাড়ে৷
মৃত শ্রাবণ গাভাড়ে৷
খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হল দশ বছর বয়সি এক বালক৷ বাড়ি ফিরে এসে মায়ের কোলেই মৃত্যু হল তার৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে৷
জানা গিয়েছে, মৃত ওই বালকের নাম শ্রাবণ গাভাড়ে৷ কোলাপুরের কোদলি গ্রামের বাসিন্দা ছিল সে৷ গ্রামের গণেশ পুজোর মণ্ডপে বন্ধুদের সঙ্গে খেলার সময় অসুস্থ বোধ করে ওই বালক৷ এর পর বাড়ি ফিরে যায় সে৷ বাড়িতেই মায়ের কোলে শুয়ে পড়ে শ্রাবণ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার৷
সাম্প্রতিক সময়ে কমবয়সিদের মধ্যে হৃদরোগের প্রবণতা বেড়েছে৷ কিন্তু মাত্র দশ বছর বয়সে এই বালক কেন হৃদরোগে আক্রান্ত হল, তার কারণ এখনও স্পষ্ট নয়৷
advertisement
advertisement
কিছুদিন আগে চেন্নাইয়ের একটি হাসপাতালে রোগী দেখতে দেখতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি একজন হৃদরোগ বিশেষজ্ঞের৷ অনেক চেষ্টা করেও হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি৷ অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, সময় মতো খাওয়া দাওয়া না করা, পর্যাপ্ত ঘুমের অভাবের মতো একাধিক কারণের জন্যই কমবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে দাবি বিশষজ্ঞদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: গণেশ মণ্ডপে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত, মায়ের কোলেই ১০ বছরের বালকের মৃত্যু!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement