advertisement

এনডিএ থেকে টিডিপির বেরিয়ে আসা দুর্ভাগ্যজনক: অমিত শাহ

Last Updated:

অন্ধ্রপ্রদেশের জন্য ‘স্পেশাল স্টেটাস’ কিংবা রাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ কেন্দ্র সেই দাবি না মেটানোয় বিজেপির জোটসঙ্গী তথা উত্তরপ্রদেশের মূল শাসক দল তেলেগু দেশম পার্টি বেরিয়ে এসেছে এনডিএ থেকে ৷

#নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের জন্য ‘স্পেশাল স্টেটাস’ কিংবা রাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ কেন্দ্র সেই দাবি না মেটানোয় বিজেপির জোটসঙ্গী তথা উত্তরপ্রদেশের মূল শাসক দল তেলেগু দেশম পার্টি বেরিয়ে এসেছে এনডিএ থেকে ৷ এই প্রসঙ্গে অবশেষে মৌনতা ভাঙলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, চন্দ্রবাবু নাইডুর এই সিদ্ধান্ত একেবারেই দুর্ভাগ্যজনক এবং একতরফা ৷
গোরখপুর এবং ফুলপুর উপনির্বাচনে জোড়া হারের পর মুখ থুবড়ে পড়েছিল বিজেপি ৷ অপরদিকে, আঞ্চলিক শক্তিগুলিও ফেডারেল ফ্রন্ট গঠনের দাবিতে সরব হচ্ছিল ৷ এহেন অবস্থায় ফের আশার আলো দেখল গেরুয়া শিবির ৷ উত্তরপ্রদেশ রাজ্যসভার ১০টি আসনের মধ্যে ৯টি আসনেই জিতেছে গেরুয়া শিবির ৷ বিপুল পরিমাণে ভোটে জেতার পরই তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুকে চিঠি লিখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ চিঠিতে তিনি টিডিপির প্রধানকে জানিয়েছেন, টিডিপি প্রধানের সিদ্ধান্তে তিনি উদ্বিগ্ন ৷ কারণ এই সিদ্ধান্তটি একেবারেই একতরফা ৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জেরে রাজ্যের উন্নয়ন বিঘ্নিত হতে পারে ৷ এমনটাই দাবি অমিত শাহের ৷
advertisement
advertisement
একইসঙ্গে অমিত শাহ আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য সমস্তরকম সহায়তা করেছেন ৷ আর সেই বিষয়টি সকলেই জানেন ৷ এমনকী, বিশেষ মর্যাদায় যে রকম আর্থিক সুযোগ-সুবিধা মেলে, অন্ধ্রপ্রদেশকে আমরা সেই রকম আর্থিক প্যাকেজই দেওয়া হবে বলে জানিয়েছিলেন অমিত শাহ ৷ কিন্তু তারপরেও চিঁড়ে ভেজেনি ৷ কারণ কেন্দ্র জানিয়ে দিয়েছিল, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাযা দেওয়া সম্ভব নয় ৷ আর এর পরেই টানাপোড়েন বাড়ছিল দুই শরিকের মধ্যে ৷ এরপর অবশেষে জোট ভেঙে বেরিয়ে আসে টিডিপি ৷
advertisement
উল্লেখ্য, সংসদে নাইডুর দল কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা জারি রেখেছেন ৷ অপরদিকে, এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এনডিএ থেকে টিডিপির বেরিয়ে আসা দুর্ভাগ্যজনক: অমিত শাহ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement