advertisement

Driver revives monkey : মুখে মুখ লাগিয়ে অক্সিজেন যোগান, বুকে ক্রমাগত পাম্প, মৃতপ্রায় বাঁদরছানাকে বাঁচিয়ে নন্দিত গাড়িচালক

Last Updated:

Driver revives monkey :মানবিক এই আচরণে নেটদুনিয়ার হৃদয় জয় করেছেন তরুণ ওই গাড়িচালক

কুন্নম : মৃত্যুপথযাত্রী বাঁদরছানাকে নতুন জীবন দিয়ে সামাজিক মাধ্যমের চোখের মণি তামিলনাড়ুর  বাসিন্দা এক গাড়িচালক৷ ভাইরাল হয়ে পড়েছে তাঁর ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে ‘সিপিআর’ বা কার্ডিওপালমোনারি রিসাসসিটেশন করে বাঁদরকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন (Driver revives monkey through CPR)৷ ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক সাংবাদিক ভিডিওটি ট্যুইট করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে আহত প্রাণীটির বুকে পাম্প করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন ওই চালক (Tamil Nadu car driver gets praised and has become viral after giving a new life to a monkey)৷ প্রাণীটিকে হাঁ করিয়ে ‘মাউথ টু মাউথ রিসাসসিটেশন’ চালিয়ে যাচ্ছেন হার-না-মানা যুবক৷ ভিডিওর শেষে হাসি ফুটছে তাঁর মুখে ৷ কিছুটা সুস্থ করে তুলে বাঁদরটিকে নিয়ে যাওয়া হচ্ছে পশু হাসপাতালে৷ মানবিক এই আচরণে নেটদুনিয়ার হৃদয় জয় করেছেন তরুণ ওই গাড়িচালক৷
আরও পড়ুন : পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির
‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই তরুণের নাম এম প্রভু৷ পেরাম্বালুর এলাকার কুন্নমের বাসিন্দা তিনি৷ সংবাদমাধ্যমকে প্রভু জানিয়েছেন পথের কুকুররা বাঁদরটিকে তাড়া করে কামড়ে দেয়৷ নিজেকে বাঁচাতে প্রাণীটি কোনওমতে গাছে উঠে পড়ে৷ গাছ থেকে তাকে অচৈতন্য অবস্থায় নামিয়ে আনেন প্রভু৷ তাঁর সঙ্গে ছিল বন্ধুর দ্বিচক্রযান৷ তাতেই আহত অচৈতন্য বাঁদরটিকে নিয়ে পশু হাসপাতালের পথে রওনা দেন দুই বন্ধু৷
advertisement
আরও পড়ুন : বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়
কিন্তু পথে যেতে যেতে প্রভুর মনে হয়, বাঁদরটির নাড়ির গতি কমে আসছে৷ সেই মুহূর্তে কাজে লাগে অতীতে শেখা একটি ফার্স্ট এইড ট্রেনিং-এর কোর্স৷ সঙ্গে সঙ্গে বাঁদরটির হার্ট পাম্প করতে শুরু করেন প্রভু৷ তার মুখে মুখ লাগিয়ে অক্সিজেনের যোগান দেওয়ার চেষ্টা করেন৷ কিছু ক্ষণ পর বাঁদরটির হৃদস্পন্দন আবার শোনা যায়৷ এর পর তাকে দ্রুত পশু হাসপাতালে নিয়ে যান প্রভু৷ সেখানে সম্পন্ন হয় চিকিৎসার বাকি পর্ব৷ টিকাও দেওয়া হয় প্রাণীটিকে৷ পরবর্তীতে বাঁদরটিকে তুলে দেওয়া হয় বন দফতরের কর্মীদের হাতে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ক্যানসারের সঙ্গে লড়াই করার মাঝেই আইস স্কেটিং করে তাক লাগিয়ে দিলেন ৭৭ বছরের বয়সি বৃদ্ধ, ভাইরাল সেই ভিডিও
অবলা জীবের জন্য গাড়িচালক প্রভুর এই আপ্রাণ লড়াইয়ে মুগ্ধ নেটিজেনরা৷ তাঁদের প্রশংসা ও উচ্ছ্বাসে সামাজিক মাধ্যমে প্রভু এখন নন্দিত এবং বন্দিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Driver revives monkey : মুখে মুখ লাগিয়ে অক্সিজেন যোগান, বুকে ক্রমাগত পাম্প, মৃতপ্রায় বাঁদরছানাকে বাঁচিয়ে নন্দিত গাড়িচালক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement