অমিত শাহের সঙ্গে আধঘণ্টার বৈঠকে শুভেন্দু! কী নিয়ে চলল ৩০ মিনিটের গুরুত্বপূর্ণ আলোচনা?
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari Meets Amit Shah: সোমবার দুপুরেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজধানীতে পা রেখেই সন্ধ্যায় শাহের বাসভবনে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। এরপর প্রায় তিরিশ মিনিট মতো চলে বৈঠক। বাংলার বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় সেই সময় ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করলেন তাঁরা?
নয়াদিল্লি: সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে তো কথা হয়েছেই। পাশাপাশি রাজ্যসভার আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির নিশ্চিত আসনে কাকে সংসদের উচ্চকক্ষে পাঠানো যায়, সেই বিষয়টি চূড়ান্ত করতেই বৈঠক হয়।
সোমবার দুপুরেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজধানীতে পা রেখেই সন্ধ্যায় শাহের বাসভবনে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। এরপর প্রায় তিরিশ মিনিট মতো চলে বৈঠক। বাংলার বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় সেই সময় ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করলেন তাঁরা?
advertisement
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যসভার প্রার্থীর বিষয়টি নিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের। সবমিলিয়ে আধ ঘণ্টার আলোচনা ও বৈঠক হয় আজ শুভেন্দু অধিকারী ও অমিত শাহের।
আলোচনার বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি উভয় পক্ষ। তবে সূত্রের খবর, মিনিট তিরিশের আলোচনা বাংলা ও বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখেই হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর, গত কয়েকদিন আগেই দিল্লিতে বিজেপির বাংলার সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের রাজধানীর বাসভবনে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই বৈঠকের সপ্তাহ খানেকের মাথায় মুখোমুখি শাহ-শুভেন্দু। যা কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2026 9:30 AM IST









