advertisement

Supreme Court: ‘আদালতের অবমাননা করবেন না’! হিমন্তের বিতর্কিত ভিডিওর FIR ঘিরে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

Supreme Court: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে এদিন এই মামলার রায় দিতে গিয়ে “উদ্বেগজনক প্রবণতা”-র কথা উল্লেখ করেছেন৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন এলেই আদালতকে রাজনৈতিক ময়দানে পরিণত করা হয়৷

‘আদালতের অবমাননা করবেন না’! হিমন্তের বিতর্কিত ভিডিওর FIR ঘিরে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের   FIle Image
‘আদালতের অবমাননা করবেন না’! হিমন্তের বিতর্কিত ভিডিওর FIR ঘিরে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের FIle Image
নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ভিডিওকে ঘিরে করা মামলায় আবেদনকারীদের ভৎর্সনা করল সুপ্রিম কোর্ট৷ একটি ভাইরাল ভিডিওতে মুখ্যমন্ত্রীকে নাকি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে রাইফেল তাক করে গুলি চালাতে দেখা গিয়েছে, এই অভিযোগের ভিত্তিতেও করা হয় এফআইআর৷ এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন এলেই আদালতকে রাজনৈতিক ময়দানে পরিণত করা হয়৷ ‘সংবিধান নির্ধারিত প্রক্রিয়া মেনে আমাদের কাছে আসুন’, আবেদনকারীদের উদ্দ্যেশ্যে নির্দেশ সুপ্রিম কোর্টের৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে এদিন এই মামলার রায় দিতে গিয়ে “উদ্বেগজনক প্রবণতা”-র কথা উল্লেখ করেছেন৷ শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, “যখনই কোনও রাজ্যে নির্বাচন হয়, তখনই এই আদালতকে রাজনৈতিক ময়দানে পরিণত করা হয়।” এই প্রবণতা বন্ধ হওয়া দরকার, নির্দেশ আদালতের৷ আদালতের মন্তব্য, “সংবিধান নির্ধারিত প্রক্রিয়া মেনে আমাদের কাছে আসুন।”
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের বেঞ্চ মামলাটি গুয়াহাটি হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে৷ বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, আবেদনকারীর পক্ষে আইনজীবী নিজাম পাশা জানান, বর্তমানে একটি ভিডিও সামনে এসেছে যেখানে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উদ্দেশে বক্তব্য রাখছেন এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রসঙ্গও রয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতেই মামলাটি উল্লেখ করা হয়। এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, নির্বাচন এলেই এই ধরনের রাজনৈতিক লড়াই প্রায়শই সুপ্রিম কোর্টে এসে পড়ে। বিষয়টি আদালত দেখবে বলেও মন্তব্য করেন তিনি।
advertisement
এই মামলা দায়ের করেছেন সিপিআই নেত্রী অ্যানি রাজা। ২৭ জানুয়ারি দেওয়া এক জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য রাখেন, তার বিরুদ্ধেই এই আবেদন। অভিযোগ, ওই ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘চার থেকে পাঁচ লক্ষ মিয়া ভোটারকে’ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং ‘হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সরাসরি মিয়াদের বিরুদ্ধে’। ‘মিয়া’ শব্দটি মুসলিমদের উদ্দেশে অবমাননাকর ভাবে ব্যবহৃত হয় বলেই অভিযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: ‘আদালতের অবমাননা করবেন না’! হিমন্তের বিতর্কিত ভিডিওর FIR ঘিরে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement