advertisement

Sabarimala Verdict: শবরীমালায় ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়ে মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

Last Updated:

গত বছর সেপ্টেম্বরে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার জন্য ৬৫টি রিভিউ পিটিশন দাখিল করা হয় শীর্ষ আদালতে৷

#নয়াদিল্লি: শবরীমালা মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার প্রধানবিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়, মামলা পাঠানো হচ্ছে ৭ বিচারপতির বৃহত্তর বেঞ্চে৷ কারণ, শবরীমালা নিয়ে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ৩:২ রায়ের অমিল হওয়ায় মামলাটি পাঠানো হয়েছে বৃহত্তর বেঞ্চে৷ অর্থাত্‍ ২ বিচারপতি রায়ে সহমত নন৷
advertisement
advertisement
গত বছর সেপ্টেম্বরে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার জন্য ৬৫টি রিভিউ পিটিশন দাখিল করা হয় শীর্ষ আদালতে৷
সেই রিভিউ পিটিশনগুলি গ্রহণ করে আদালত৷ এবং তার শুনানির সিদ্ধান্ত নেয়৷ ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় কেরলে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের (ঋতুমতী মহিলা) প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে৷ ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে এই পুনর্বিবেচনা মামলার শুনানি শেষ হয়৷ সে দিন মামলাযর রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট৷
advertisement
দু মাসের 'মণ্ডলম' পর্ব শেষে ১৬ নভেম্বর ফের দর্শনার্থীদের জন্য খোলা হচ্ছে সবরীমালা মন্দির৷ তার ঠিক দু দিন আগে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট৷ রায়দানের পর যাতে কোনও রকম অশান্তি না-হয়, তার জন্য সবরীমালা মন্দিরে ২ হাজার ৫০০ পুরুষ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পশ্চিমঘাট পর্বতমালায় ৯১৪ মিটার উপরে আয়াপ্পার মন্দির সবরীমালা দক্ষিণ ভারতে অন্যতম তীর্থস্থান৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sabarimala Verdict: শবরীমালায় ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়ে মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement