advertisement

Mahua Moitra: অপেক্ষা বাড়ল মহুয়ার, বহিষ্কৃত সাংসদের আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সমস্ত নিয়ম ভেঙে তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি৷

তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র৷ Photo- PTI
তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র৷ Photo- PTI
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মৈত্রের আবেদনের শুনানি৷ আগামী ৩ জানুয়ারি মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট৷ সংসদ থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র৷ বিচারপতিরা জানিয়েছেন, মামলা সংক্রান্ত ফাইল পড়ে দেখার জন্য সময় চাই তাঁদের৷
মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সমস্ত নিয়ম ভেঙে তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি৷ গত ৮ ডিসেম্বর সংসদে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই ধ্বনি ভোটে ভোটাভুটির পর মহুয়া মৈত্রকে বহিষ্কারের সিদ্ধান্তে পাস হয়ে যায়৷ যদিও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধী পক্ষের সাংসদরা৷
advertisement
advertisement
মহুয়া এবং তাঁর পক্ষে সওয়াল করা বিরোধী পক্ষের সাংসদদের অভিযোগ ছিল, এথিক্স কমিটি শুধুমাত্র কোনও সাংসদ অভিযুক্ত কি অভিযুক্ত নন, সেই সিদ্ধান্ত নিতে পারে৷ কিন্তু সাংসদকে বহিষ্কারের সুপারিশ করতে পারে না তারা৷
আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তোলেন৷ এর পরই মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: অপেক্ষা বাড়ল মহুয়ার, বহিষ্কৃত সাংসদের আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement