advertisement

রামমন্দির নিয়ে বিপাকে বিজেপি ! জানুয়ারির আগে শুনানি নয়, জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:
#নয়াদিল্লি: কোনও তড়িঘড়ি নয় ৷ জানুয়ারির আগে অযোধ্যা মামলার শুনানি হবে না ৷ সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ যার জেরে লোকসভা নির্বাচনের আগে অযোধ্যা মন্দির নির্মাণ নিয়ে ফের বিপাকে বিজেপি ৷
চলতি বছরের অক্টোবরে সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে যে রায় দিয়েছিল, তাতেই স্থির রইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷
গত ২৯ অক্টোবর শীর্ষ আদালত জানায়, চলতি বছরে কাজের দিন কম থাকায় জানুয়ারিতেই স্থির হবে অযোধ্যা মামলার শুনানি কবে হবে ৷ আজও সেই রায়তেই স্থির রইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ ৷ শীর্ষ আদালত জানায়, জানুয়ারিতেই এই মামলার শুনানি হবে ৷ ইতিমধ্যেই দিন স্থির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
একদিকে আরএসএস এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপ, অন্যদিকে লোকসভা নির্বাচন ৷ এই দুইয়ে রামমন্দির ইস্যু নিয়ে একেবারে কোণঠাসা মোদি সরকার ৷ ইতিমধ্যেই রামমন্দির তৈরিকে কেন্দ্র করে দেশজুড়ে ৩০০০ জন হিন্দু সন্ন্যাসী এবং ১২৫টি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে জমায়েত হয়েছিলেন ৷ বিশেষজ্ঞদের মত, রামমন্দির তৈরি নিয়ে জানুয়ারিতে শুনানি হলেও তার রায় বেরোতে লোকসভা ভোট পেরিয়ে যাবে ৷ যার জেরে ১৯-র নির্বাচনে বিজেপির ভোটবাক্সে রামমন্দির-সহ রাফাল, সিবিআই এবং আরবিআই ইস্যুর জেরে ব্যাপক প্রভাব পড়তে পারে ৷ কারণ ভোট আদায়ে মোদি সরকারের কাছে হিন্দুত্বই ছিল প্রধান হাতিয়ার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রামমন্দির নিয়ে বিপাকে বিজেপি ! জানুয়ারির আগে শুনানি নয়, জানাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement