advertisement

Narendra Modi: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি, মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

সু্প্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গুজরাত দাঙ্গায় নিহত এক কংগ্রেস সাংসদের স্ত্রী৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#দিল্লি: গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট৷ নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সু্প্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গুজরাত দাঙ্গায় নিহত এক কংগ্রেস সাংসদের স্ত্রী৷ যদিও এই মামলার কোনও ভিত্তি নেই বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ এর আগে গুজরাত সরকারের গঠিত সিট বা বিশেষ তদন্তকারী দলও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছিল৷ সিট-এর সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল শীর্ষ আদালত৷
গুজরাত দাঙ্গা চলাকালীন গুলবার্গ সোসাইটির গণহত্যার ঘটনায় নিহত ৬৮ জনের মধ্যে ছিলেন কংগ্রেস সাংসদ এহসান জাফরি৷ তাঁর স্ত্রীই জাকিয়া জাফরি মোদিকে সিট-এর দেওয়া ক্লিনচিটের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন৷ সেই মামলাই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷
advertisement
advertisement
গোধরায় ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ৫৯ জনের মৃত্যুর পরের দিনই গুলবার্গ সোসাইটির এই ঘটনা ঘটে৷  গোটা ঘটনায় ফের নতুন করে তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছিলেন জাকিয়া জাফরি৷ গুজরাত দাঙ্গার ঘটনায় রাজনীতিবিদ এবং পুলিশও বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছিলেন তিনি৷
গুজরাত দাঙ্গার তদন্ত করেছিল আদালত নিযুক্ত বিশেষ তদন্তকারী দল বা সিট৷ ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেয় তারা৷ সেই রিপোর্টে প্রমাণের অভাব নরেন্দ্র মোদি ছাড়া আরও ৬৩ জনকে ক্লিনচিট দেয় সিট৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি, মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement