advertisement

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করুন, পাক-মন্ত্রীর উদ্দেশে বার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Last Updated:

তিনি জানিয়েছেন পাকিস্তানের উস্কানির রাজনীতি কোনওভাবেই কাজ করবে না ও তাঁরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করেন না

#চণ্ডীগড়: কাশ্মীর নিয়ে এবার পাক-মন্ত্রীকে সরাসরি বিঁধলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । ১৯৬০ সালে ভারতীয় সেনায় কাজ করেছেন সিং ও আজ ট্যুইটারে ইমরান সরকারের মন্ত্রীকে তিনি সরাসরি জানিয়েছেন উস্কানির রাজনীতি করে কোনও লাভ হবে না ।
'ভারতীয় সেনায় কর্মরত সকল পঞ্জাবি সেনার উদ্দেশে আমার আর্জি কাশ্মীরে যে অবিচার হচ্ছে আপনারা তাতে অংশ নেবেন না', এই মর্মেই ট্যুইট করেছিলেন পাক-মন্ত্রী ফাওয়াদ হোসেন ।
'ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না । ভারতীয় সেনা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমী একটি সেনাবাহিনী, আপনাদের ঠিক বিপরীত', পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেনকে ট্যুইটে উত্তর দিয়েছেন অমরিন্দর । পাশাপাশি তিনি জানিয়েছেন পাকিস্তানের উস্কানির রাজনীতি কোনওভাবেই কাজ করবে না ও তাঁরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করেন না ।
advertisement
advertisement
advertisement
এর আগেও কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করেছেন অমরিন্দর সিং ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করুন, পাক-মন্ত্রীর উদ্দেশে বার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement