advertisement

গণপিটুনি রুখতে বন্ধ হোক গোমাংস ভক্ষণ, অভিনব সমাধান দিলেন সঙ্ঘের নেতা

Last Updated:

গণপিটুনি রুখতে বন্ধ হোক গোমাংস ভক্ষণ, অভিনব সমাধান দিলেন সঙ্ঘের নেতা ।

#নয়াদিল্লি:   আলওয়ার গণপিটুনি নিয়ে তোলপাড় দেশ । ইতিমধ্যেই তদন্তে গাফিলতি নিয়ে গঠিত হয়েছে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি | সোমবারই সুপ্রিম কোর্টে আলওয়ারে ধারাবাহিকভাবে গণপিটুনির ঘটনার পর রাজস্থান সরকারের বিরুদ্ধে জারি হয়েছে অবমাননার মামলা । গণপিটুনি নিয়ে সুপ্রিম কোর্টও জারি করেছে কঠোর নির্দেশিকা । কিন্তু গণপিটুনি নিয়ে বিতর্ক থামছেনা । এবার এই বিতর্ককে আরও একধাপ উস্কে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা ইন্দ্রেশ কুমার ।
সোমবার  রাঁচির হিন্দু জাগরণ মঞ্চের উদ্বোধনে ইন্দ্রেশ জানিয়েছেন মানুষ গোমাংস ভক্ষণ করা থেকে বিরত থাকলেই আর গণপিটুনির ঘটনা ঘটবে না । তিনি আরও বলেন, দেশে গোরু হত্যা বন্ধ করলে দারিদ্র্য ও সবপ্রকারের হিংসাই বন্ধ হয়ে যাবে । তাদেরকে বাঁচিয়ে রাখাটা প্রত্যেকের কর্তব্য। যীশুর জন্ম হয়েছিল গোয়ালে, সেই কারণে খ্রীষ্টধর্মেও গোরুকে পবিত্র বলা হয়। মক্কা ও মদিনাতেও গোহত্যা একটি অপরাধ । তাই গোহত্যা ও গোমাংস ভক্ষণ করা বন্ধ করলেই এই প্রকারের ঘটনা আর ঘটবে না ।
advertisement
advertisement
এখানেই থেমে থাকেননি ইন্দ্রেশ । গণপিটুনি বা হিংসামূলক ঘটনা আটকাতে সঠিক সংস্কার মেনে চলাটাও জরুরি, বলেছেন তিনি । গণপিটুনির ঘটনার জন্য যদি হিন্দুধর্মকে সাম্প্রদায়িক তকমা পেতে হয়, তাহলে বিশ্বের অন্যান্য ধর্মগুলিও সাম্প্রদায়িক, মন্তব্য ইন্দ্রেশের ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গণপিটুনি রুখতে বন্ধ হোক গোমাংস ভক্ষণ, অভিনব সমাধান দিলেন সঙ্ঘের নেতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement