advertisement

India-Sri Lanka Flights: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! শ্রীলঙ্কা ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করল এ দেশে

Last Updated:

শ্রীলঙ্কান এয়ারলাইন্স (Sri Lankan Airlines) চেন্নাইতে চারটি সাপ্তাহিক ফ্লাইট, তিনটি মুম্বইতে এবং একটি বেঙ্গালুরুতে পরিষেবা দেবে ৷

নয়াদিল্লি: বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হল ভারত-শ্রীলঙ্কার (India-Sri Lanka Flight) মধ্যে ফ্লাইট পরিষেবা ৷ যাদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, সেইসমস্ত ভারতীয়দের সে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা ৷ যাত্রীদের শুধু প্রয়োজন কোভিড নেগেটিভ সার্টিফিকেট (PCR test report) ৷ কোভিড পরীক্ষা করাতে হবে শ্রীলঙ্কায় পৌঁছনোর সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের মধ্যে ৷ এর পাশাপাশি শ্রীলঙ্কায় পৌঁছেও যাত্রীদের অন-অ্যারাইভাল পিসিআর টেস্ট হবে ৷ শ্রীলঙ্কার হাইকমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷
শ্রীলঙ্কার ট্যুরিজম বোর্ডের চেয়ারপার্সন কিমার্লি ফার্নান্দো (Kimarli Fernando) বলেন, ‘‘ আমরা আমাদের সবচেয়ে কাছে প্রতিবেশী দেশের ট্রাভেলারদের এ দেশে আবার স্বাগত জানাচ্ছি ৷ আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, ওয়াইল্ডলাইফ, বিচ এবং আরও অনেক কিছুই ভারতীয় পর্যটকদের কাছে সবসময়েই আকর্ষণের ৷ তারা এ দেশে আবার আসতে পারবেন, ট্রাভেল গাইডলাইন্সগুলি শুধু মেনে চলতে হবে ৷ ’’
advertisement
advertisement
শ্রীলঙ্কা যাওয়ার ফ্লাইট
শ্রীলঙ্কান এয়ারলাইন্স (Sri Lankan Airlines) চেন্নাইতে চারটি সাপ্তাহিক ফ্লাইট, তিনটি মুম্বইতে এবং একটি বেঙ্গালুরুতে পরিষেবা দেবে ৷ শ্রীলঙ্কার হাই কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ এ ছাড়া কলম্বো থেকে মাদুরাই, তিরুচিরুপল্লি, তিরুঅনন্তপুরম এবং কোচিতেও সাপ্তাহিক ফ্লাইট পরিষেবা চালু করতে চলেছে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷ এছাড়া কলম্বো-দিল্লি (Colombo-New Delhi) এবং কলম্বো-হায়দরাবাদ (Colombo Hyderabad) রুটেও দুটি ফ্লাইট পরিষেবা আপাতত দেবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৷
advertisement
আরেক প্রতিবেশী দেশ মলদ্বীপে (Maldives) ইতিমধ্যেই ছুটি কাটাতে যেতে পারছেন ভারতীয়রা ৷ এবার শ্রীলঙ্কা ভারতীয় পর্যটকদের তাদের দেশে যাওয়ার  অনুমতি দেওয়ায় আরও একটি দ্বীপরাষ্ট্রে যাওয়ার দরজা খুলে গেল ভ্রমণপিপাসুদের ৷ এ ছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান পরিষেবা এ দেশে চালু হলে, তাতে চড়েও মলদ্বীপ বা অন্য কোনও দেশে যেতে পারবেন ভারতীয় পর্যটকরা ৷ অর্থাৎ কলম্বো বিমানবন্দরকে ট্রান্সিট হিসেবেও ব্যবহার করা যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India-Sri Lanka Flights: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! শ্রীলঙ্কা ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করল এ দেশে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement