advertisement

Tiffin Service Business: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত মুনাফা সম্ভব !

Last Updated:

Make money with Tiffin Service Business: দেশের মেট্রো শহরগুলি, যেখানে অনেক বেশি ব্যস্ততা মানুষের প্রতিদিনকার জীবনে ৷ সেখানে এই টিফিনের প্রয়োজনীয়তা অনেক বেশি ৷

কলকাতা: করোনা অতিমারিতে (Coronavirus Pandemic) অনেক মানুষই কাজ হারিয়েছেন ৷ দিনের পর দিন লোকসানে চলায় অনেককে ব্যবসাও বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে ৷ এই সবের মধ্যেই এখন নতুন ব্যবসার দিকে ঝুঁকে অনেক মানুষ ৷ যার জন্য প্রয়োজন নেই অন্য কারোর সাহায্য ৷ এটি শুরু করা যাবে নিজেই ৷ যদি আপনিও আপনার নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য রইল এই নতুন দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business idea) ৷ মাত্র ৮-১০ হাজার টাকা দিয়েই শুরু করুন নিজের এই নতুন ব্যবসা ৷ এর জন্য আপনার প্রয়োজন নেই কোনও সার্টিফিকেটও ৷ এখানে আলোচনা করা হবে টিফিন সার্ভিসের ব্যবসার (Tiffin Service business) ৷ কীভাবে তা শুরু করা যায়, দেখে নিন ৷
এই ব্যবসা করলে প্রচুর লাভ
advertisement
দেশের মেট্রো শহরগুলি, যেখানে অনেক বেশি ব্যস্ততা মানুষের প্রতিদিনকার জীবনে ৷ সেখানে এই টিফিনের প্রয়োজনীয়তা অনেক বেশি ৷ অনেক বেশি সংখ্যায় মানুষ টিফিন সার্ভিসের (Tiffin business) উপর নির্ভর করেন ৷ অফিসের কাজ কিংবা পড়াশোনার জন্য যারা বাইরে থাকেন, তাদের জন্য এই টিফিন সার্ভিস অত্যন্ত প্রয়োজনীয় ৷ এখন করোনার জেরে ওয়ার্ক ফ্রম হোম চললেও অনেকে হোম ডেলিভারি হিসেবেও দু’বেলার খাবার আনিয়ে থাকেন ৷ হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার না আনিয়ে ঘরের খাবারের স্বাদ পেতে অনেকেই হোম ডেলিভারি বা টিফিন সার্ভিসের উপর নির্ভরশনীল ৷ এতে টাকাও অনেকটাই সেভ হয় ৷ কারণ ছোট-বড় কোনও রেস্তোরাঁ থেকেই প্রতিদিন দু’বেলা বা তার বেশি খাবার আনানো যথেষ্ট ব্যয়সাপেক্ষ ৷ তাই মানুষের এই চাহিদার কথা মাথায় রেখেই আপনি এই টিফিন সার্ভিসের ব্যবসা শুরু করতে পারেন ৷ মুখে মুখে এই ব্যবসার প্রচার করলেও অনেক লাভ সম্ভব ৷
advertisement
১০ হাজার টাকা দিয়ে শুরু করুন ব্যবসা
এই কাজ শুরু করার জন্য কোনওপ্রকার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই ৷ কারণ এই ব্যবসা আপনি শুরু করতে পারেন, আপনার নিজের বাড়িতেই ৷ মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা , আর কিছু মাস পরে এর থেকে মুনাফা পাবেন প্রচুর ৷ দিল্লির বাসিন্দা নিমিশা জানান, যদি আপনার খাবারের মান ভালো হয়, আর সেটা কাস্টমারের পছন্দের স্বাদ অনুযায়ী হয়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি মাসে ১-২ লক্ষ টাকা উপার্জন করতে পারেন ৷ নিমিশা লকডাউনের মধ্যে মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করেছিলেন ৷ আর এখন লাখে উপার্জন করছেন ৷
advertisement
খাবারের মানের উপর বিশেষ নজর রাখতে হবে
এই ব্যবসা শুরু করতে বেশি টাকার প্রয়োজন নেই ৷ আপনার কেবল খাবার তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং বাসনপত্রের প্রয়োজন রয়েছে ৷ আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তা হল খাবারের কোয়ালিটি বজায় রাখা ৷ তাহলেই কাস্টমার পেতে এবং ধরে রাখতে কোনও সমস্যাই হবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tiffin Service Business: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত মুনাফা সম্ভব !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement