advertisement

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের ED দফতরে সনিয়া! প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ চরমে

Last Updated:

Sonia Gandhi: একপ্রস্ত জিজ্ঞাবাদের পর মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে ইডির সদর দফতর থেকে বেলা আড়াইটে নাগাদ বেরিয়ে যান সনিয়া। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর সাড়ে ৩ টে নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য ফের সোনিয়া গান্ধিকে ইডি দফতরে তলব করা হয়।

দ্বিতীয় দিনে ইডি দফতরে সনিয়া
দ্বিতীয় দিনে ইডি দফতরে সনিয়া
#নয়াদিল্লি : ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ইডির দফতরে ফের হাজিরা দিতে হয় সোনিয়া গান্ধিকে। এই মামলায় দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভানেত্রীকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সেইমতো আজ, মঙ্গলবার, ২৬ শে জুলাই বেলা বারোটা নাগাদ ইডির দফতরে পৌঁছন সনিয়া।
একপ্রস্ত জিজ্ঞাবাদের পর মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে ইডির সদর দফতর থেকে বেলা আড়াইটে নাগাদ বেরিয়ে যান সনিয়া। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর সাড়ে ৩ টে নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য ফের সোনিয়া গান্ধিকে ইডি দফতরে তলব করা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, একাধিকবার দিন পরিবর্তনের পর গত ২১ জুলাই দিল্লিতে ইডি দফতরে প্রথমবার হাজিরা দেন সনিয়া। সোনিয়া গান্ধিকে সেদিন আড়াই ঘণ্টা ধরে জেরা করেন ইডি আধিকারিকরা। ইডি ২ জন চিকিৎসককে দফতরে রেখেছিল সেদিন। এছাড়াও অসুস্থ সনিয়ার সঙ্গে থাকা প্রিয়াঙ্কা গান্ধিকেও ইডি দফতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। মঙ্গলবারও ইডি দফতর অবধি সনিয়ার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরাও।
advertisement
এদিকে ইডির তরফে সনিয়ার জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতিবাদে দিল্লিতে ও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি। অসম-গুয়াহাটির পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ক্রমশ৷ উত্তপ্ত হয়েছে দিল্লির রাজপথ৷।
উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধি এবং সোনিয়াকে একইসঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আাক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। যদিও রাহুল গান্ধিকে একাধিকবার হাজিরা দিতে হয়। পাঁচদিনে মোট ৫০ ঘণ্টারও বেশি সময় জেরার মুখোমুখি হতে হয়েছিল রাহুলকে। সেই সময়ও প্রতিবাদে পথে নেমেছিলেন কংগ্রেস নেতারা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের ED দফতরে সনিয়া! প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ চরমে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement