advertisement

Subhangshu Shukla : স্ত্রী, ছেলের সঙ্গে দেখা শুভাংশুর, ১৮ দিনের মিশনের পর এবার বাড়িতে গ্রুপ ক্যাপ্টেন

Last Updated:

Shubhanshu Shukla- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশনের পর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বুধবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।

News18
News18
কলকাতা : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশনের পর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বুধবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।
হিউস্টনে কোয়ারান্টাইনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তাঁর স্ত্রী কামনা শুক্লা এবং ছয় বছর বয়সী পুত্র কিয়াশকে আলিঙ্গন করলেন। শুভাংশুর তাঁর সহকর্মী, বন্ধু এবং অসংখ্য অনুরাগীদের কাছে পরিচিত নাম ‘শুকস’। মঙ্গলবার (১৫ জুলাই) পৃথিবীতে সফলভাবে অবতরণ করেন আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে। তাঁরা হলেন কমান্ডার পেগি হুইটসন, এবং মিশন বিশেষজ্ঞ স্লাভোস উজনানস্কি-ভিশনিয়েভস্কি (পোল্যান্ড) ও টিবোর কাপু (হাঙ্গেরি)। তাঁরা সবাই বেসরকারি অ্যাক্সিওম-৪ মিশনের অংশ ছিলেন।
advertisement
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, রাকেশ শর্মার ১৯৮৪ সালের সোভিয়েত রাশিয়ান মিশনের পর, মহাকাশে ভ্রমণ করা দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন। তবে তিনি আরও এক ধাপ এগিয়ে। কারণ তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ পা রেখেছেন এবং পৃথিবীর কক্ষপথে সবচেয়ে দীর্ঘ সময় — ২০ দিন কাটিয়েছেন।
advertisement
আরও পড়ুন- একটা সাইকেলে শতাধিক আলো, ঝলমল! সঞ্জয় দত্তকে ইমপ্রেস করতে এ কী করলেন বাঁকুড়ার এই ব্যক্তি?
ভারত, হাঙ্গেরি এবং পোল্যান্ড — এই তিন দেশের জন্যই এই মিশন এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ, এই দেশগুলোর কোনো মহাকাশচারী ৪০ বছরেরও বেশি সময় পরে আবার মহাকাশে পা রেখেছেন।
advertisement
শুভাংশুর স্ত্রী কামনা, যিনি ২৫ জুন ফ্লোরিডা থেকে তাঁর মহাকাশ যাত্রার প্রস্তুতির পর থেকেই যুক্তরাষ্ট্রে আছেন, এখন স্বামীকে নিয়ে ঘরোয়া রান্না, শান্ত পারিবারিক সময় এবং পৃথিবী ও মহাকাশের গল্প ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছেন।
তিনি এদিন বলেন, “ওর কিছু প্রিয় খাবার রান্না করছি। কারণ জানি মহাকাশে থাকার সময় ও ঘরের খাবারটা কতটা মিস করেছে।”
advertisement
উল্লেখ্য, এই দম্পতি ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা একে অপরকে চেনেন বহুদিন ধরে—লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে যখন তারা দুজনেই তৃতীয় শ্রেণিতে পড়তেন, তখন থেকেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Subhangshu Shukla : স্ত্রী, ছেলের সঙ্গে দেখা শুভাংশুর, ১৮ দিনের মিশনের পর এবার বাড়িতে গ্রুপ ক্যাপ্টেন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement