advertisement

Rajdhani Express Shootout: ভুল টিকিট নিয়ে ধরা পড়তেই গুলি চালিয়ে দিলেন যাত্রী! শিয়ালদহ- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে তুলকালাম

Last Updated:

গুলি চলার ঘটনা ঘটতেই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ হরবিন্দর সিং নামে ওই যাত্রীকে ধরে ফেলে আরিপএফ৷

রাজধানী এক্সপ্রেসে চলল গুলি৷ প্রতীকী চিত্র, ছবি- আইআরসিটিসি
রাজধানী এক্সপ্রেসে চলল গুলি৷ প্রতীকী চিত্র, ছবি- আইআরসিটিসি
কলকাতা: টিকিট কাটা ছিল হাওড়া থেকে নয়াদিল্লি গামী রাজধানী এক্সপ্রেসে৷ কিন্তু ভুল করে শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছিলেন যাত্রী৷ টিকিট পরীক্ষক সেই ভুল ধরিেয় দিতেই ক্ষেপে গিয়ে সটান গুলি চালিয়ে দিলেন যাত্রী!
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিয়ালদহ থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে৷ ধানবাদ থেকে ট্রেনে উঠেছিলেন পেশায় ভারতীয় সেনার সদস্য ওই যাত্রী৷ অভিযুক্তের নাম হরবিন্দর সিং (৪১)৷ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে আরপিএফ৷
advertisement
রেল সূত্রে খবর, ধানবাদ থেকে হাওড়া- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা ছিল হরবিন্দরের৷ কিন্তু ভুল করে শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েন তিনি৷ ধানবাদ থেকে ট্রেনটি ছাড়ার পরই টিকিট পরীক্ষক ওই যাত্রীর টিকিট দেখতে চান৷ হরবিন্দর টিকিট দেখালে টিটিই তাঁকে বলেন, ওই টিকিটটি ভুল৷ তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন৷
advertisement
এ কথা শুনেই রেগে যান হরবিন্দর সিং নামে ওই যাত্রী৷ টিকিট পরীক্ষকের সঙ্গে কথা কাটাকাটির মধ্যেই আচমকা নিজের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন তিনি৷ বি৭ এবং বি৮ কামরার মাঝে এই ঘটনা ঘটে৷ বরাতজোরে গুলি কারও গায়ে লাগেনি৷ তবে গুলির শব্দে আতঙ্কে ট্রেনের কামরার মধ্যে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা৷
advertisement
গুলি চলার ঘটনা ঘটতেই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ হরবিন্দর সিং নামে ওই যাত্রীকে ধরে ফেলে আরিপএফ৷ ট্রেনটিকে কোডারমা স্টেশনে দাঁড় করানো হয়৷ সেখানেই অভিযুক্ত ওই যাত্রীকে ট্রেন থেকে নামানো হয়৷ ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে গন্তব্যের দিকে ফের রওনা দেয় রাজধানী এক্সপ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajdhani Express Shootout: ভুল টিকিট নিয়ে ধরা পড়তেই গুলি চালিয়ে দিলেন যাত্রী! শিয়ালদহ- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে তুলকালাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement