advertisement

'জানতাম অজিত ও ফড়নবীশ গোপনে বৈঠক করছে', অবশেষে মুখ খুললেন শরদ পাওয়ার

Last Updated:

অর্থাৎ ভাইপো অজিত যে ফড়নবীশের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন সেটা তার কানেও গিয়েছিল৷ তবে বিজেপির সঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে তার কোনও ভূমিকা ছিল না বা বলা ভাল অজিতের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি

#মুম্বই: অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবীশের বৈঠক করছে সেটা জানতেন তিনি৷ সরকার গঠন নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, সেটাও বুঝতে পারছিলেন৷ তবে বিজেপির সঙ্গে হাত মেলানোর নিয়ে নিজে কোনও সিদ্ধান্ত নেননি এবং দলকেও এর থেকে দূরে রেখেছিলেন, জানালেন শরদ পাওয়ার৷
দলের সদস্য এবং ভাইপো অজিত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক করে সরকার গড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ এব্যাপারে কি পোড় খাওয়া এনসিপি প্রধান কিছুই জানতেন না? ২৪শে নভেম্বর ভোরবেলা যখন মহারাষ্ট্রে মহা নাটকীয় ভাবে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ও অজিত, তখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে৷ অবশেষে শরদ পাওয়ার নিজেই মুখ খুললেন এই বিষয়৷ জানিয়ে দিলেন যে তিনি জানতেন সবই৷
advertisement
advertisement
অর্থাৎ ভাইপো অজিত যে ফড়নবীশের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন সেটা তার কানেও গিয়েছিল৷ তবে এই বিজেপির সঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে তার কোনও ভূমিকা ছিল না বা বলা ভাল অজিতের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি{ সেটাও জানিয়ে দিয়েছেন এনসিপি প্রধান৷ সে কারণে অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তেই নিজের ও দলের মতামত স্পষ্ট করেছিলেন শরদ পাওয়ার৷ তিনি ট্যুইট করে জানিয়ে দেন যে বিজেপি সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত শুধুমাত্র অজিতেরই ছিল, দলের নয়৷
advertisement
তবে অজিত ও ফড়নবীশের সরকার টেকেনি মহারাষ্ট্রে৷ এনসিপি-শিবসেনা-কংগ্রেস সরকার গড়েছে এই রাজ্যে৷ অজিতের বিরুদ্ধে কোনও রাগ নেই শরদের মনে৷ কারণ তিনি মনে করেন কংগ্রেসের সঙ্গে বৈঠকে টানাপোড়নে মোটেই পছন্দ হয়নি অজিতের৷ তাই সম্ভবত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন অজিত৷ এছাড়াও শরদ পাওয়ার জানান মোদির সঙ্গে তার যে বৈঠক হয়েছিল তাতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিল মোদি৷ তবে সে পথেও হাঁটেননি তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'জানতাম অজিত ও ফড়নবীশ গোপনে বৈঠক করছে', অবশেষে মুখ খুললেন শরদ পাওয়ার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement