advertisement

Industrialist Vallabh Maheshwari Death: দুমড়ে মুচড়ে গেল বিএমডব্লিউ! দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় শিল্পপতির মৃত্যু

Last Updated:

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সম্ভবত যান্ত্রিক কোনও ত্রুটি নয়তো অতিরিক্ত গতির কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে৷

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু শিল্পপতি বল্লভ মাহেশ্বরীর৷
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু শিল্পপতি বল্লভ মাহেশ্বরীর৷
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল শকুন গ্রুপের এমডি শিল্পপতি বল্লভ মাহেশ্বরীর৷ রবিবার দিল্লি- মুম্বই এক্সপ্রেসওয়ের উপরে রাজস্থানের আলওয়ারের কাছে মাহেশ্বরীর বিএমডব্লিউ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ দুর্ঘটনায় গুরুতর আহত মাহেশ্বরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
জয়পুর থেকে মথুরা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মাহেশ্বরীর গাড়ি৷ পুলিশ জানিয়েছে মাহেশ্বরীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে৷ রাস্তার ধারের ব্যারিকেডে ধাক্কা মারার পর গাড়িটি গিয়ে পথ বিভাজিকায় ধাক্কা মারে৷ এর পর গাড়িটি একটি কালভার্টের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে৷ দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে বিএমডব্লিউ গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷
advertisement
৬২ বছর বয়সি মাহেশ্বরী এবং তাঁর গাড়ির চালককে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা মাহেশ্বরীকে মৃত বলে ঘোষণা করেন৷ যদিও প্রায় অক্ষতই ছিলেন মাহেশ্বরীর গাড়ির চালক৷ মাহেশ্বরীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷
advertisement
রাজস্থানের জয়পুরেরই বাসিন্দা ছিলেন মাহেশ্বরী৷ ২০০০- দশকের শুরুর দিকে পথ চলা শুরু করে শকুন গ্রুপ৷ কর্পোরেট প্রশাসন এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রায় ৩২ বছরের অভিজ্ঞতা ছিল মাহেশ্বরীর৷ বিজ্ঞাপন, পরিকাঠামো নির্মাণ, রিয়েল এস্টেট, হোটেল ব্যবসার সঙ্গে জড়িত একাধিক সংস্থার ডিরেক্টর অথবা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মাহেশ্বরী৷ মৃত্যুর সময়ও ১২টি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মাহেশ্বরী৷ প্রবীণ এই শিল্পপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Industrialist Vallabh Maheshwari Death: দুমড়ে মুচড়ে গেল বিএমডব্লিউ! দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় শিল্পপতির মৃত্যু
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement