Accident: ট্রাক গাড়ির সংঘর্ষ! গুজরাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে৷
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায়৷ গুজরাতের ভালসাড় জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত জন৷
শুক্রবার দুপুরে ভালসাড় জেলার কারপাদা থানা এলাকার কুম্ভঘাটে এই দুর্ঘটনা ঘটেছে৷ বেলা একটা নাগাদ ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি৷
কারপাদা থানার ইন্সপেক্টর এস এল বাসব বলেন, পাহাড়ি রাস্তা ধরে দুটি গাড়িই নীচের দিকে নামছিল৷ সেই সময় দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পিছনে এসে ধাক্কা মারে গাড়িটি৷ ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৫ জন যাত্রী প্রাণ হারান৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় আরও দু জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে দু জন মহিলা রয়েছেন৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই কারপাদার আম্বা জঙ্গল গ্রামের বাসিন্দা৷ তাঁরা গাড়িতে করে নানা পোন্ডার দিকে যাচ্ছিলেন৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক জিতু চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন৷
লরি এবং গাড়িটির মধ্যে সংঘর্ষের তীব্রতা কতটা বেশি ছিল, তা ঘটনাস্থলের দৃশ্য দেখলেই স্পষ্ট হয়ে যায়৷ দুর্ঘটনাগ্রস্ত মারুতি ইকো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ গাড়িটির সামনের অংশ থেকেও পিছনের দিকে বেশি ক্ষতি হয়েছে৷ অন্যদিকে ট্রাকটিরও ব্যাপক ক্ষতি হয়েছে৷ ট্রাকে থাকা বস্তায় ভরা মালপত্রও রাস্তার উপরে ছড়িয়ে পড়ে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 9:26 PM IST










