advertisement

Seema Haider: প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান

Last Updated:

ফের একবার খবরের শিরোনামে সীমা৷ তবে, এবার সুখবর দিলেন তিনি৷


প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান
প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান
উত্তরপ্রদেশ: প্রেমের টানে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসেন সীমা হায়দার৷ চার সন্তানের মা সীমা বিয়ে করেন উত্তরপ্রদেশের সচিনকে৷ শুরু থেকেই বিভিন্ন কারণে শিরোনামে থেকেছে সীমা-সচিন৷ ফের একবার খবরের শিরোনামে সীমা৷ তবে, এবার সুখবর দিলেন তিনি৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা জানালেন, তিনি সচিন মিনার সন্তানের মা হতে চলেছেন৷ সূত্রের খবর অনুযায়ী, সীমা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই সন্তানের মা হতে চলেছেন৷ খুব তাড়াতাড়ি পাওয়া যাবে খুশির খবর৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ২০২৪ সালেই সন্তানের জন্ম দেবেন সীমা৷ সন্তান আসার খবর জানিয়েছেন সীমার স্বামী সচিন এবং তাঁর বাবাও৷
সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন ২০২৪ তাঁর জীবনে নতুন নিয়ে আসবে৷ তাঁর কথায়, ‘‘২০২৩ সাল আমার জীবনে অনেক খুশি বয়ে নিয়ে এসেছে৷ স্বীকার করছি যে আমি কিছুটা দুঃখও পেয়েছি। সচিনের জন্মদিনও ঘনিয়ে আসছে। নতুন এক সদস্য এলেও ভালই হবে৷’’
advertisement
জানা গেছে, সীমা যখন পাকিস্তান থেকে ভারতে আসেন, তখন তিনি তার সন্তানদেরও সঙ্গে নিয়ে আসেন। সীমার চারটি সন্তান রয়েছে৷ তাঁর ছেলের নাম ফারহান আলী, এখন তার নাম পরিবর্তন করা হয়েছে রাজ। তার বয়স ৮ বছর। এ ছাড়া সীমার তিন মেয়ে ফারওয়া (নাম পরিবর্তন করে প্রিয়াঙ্কা, বয়স ৬ বছর), ফারিহা বাটুল (নাম পরিবর্তন করে মুন্নি, ৪ বছর) এবং ফারহা বাটুলের নাম পরিবর্তন করে পরী রাখা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Seema Haider: প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement