advertisement

অসম্ভব খারাপ আবহাওয়া, তারই সুযোগে জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, নিকেশ ৫ জঙ্গি

Last Updated:

করোনা আবহে তটস্থ দেশ, চলছে লকডাউন, আর এই অস্থিরতার সুযোগেই দেশে জঙ্গিরা সক্রিয় হয়ে ওঠার চেষ্টায়

#শ্রীনগর: একদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে অন্যদিকে দেশ জুড়ে চলছে লকডাউন৷ আর এরমধ্যেই জঙ্গি কার্যকলাপের শেষ নেই৷ গত চব্বিশ ঘণ্টায় ভারতীয় সুরক্ষা বাহিনী জম্মু-কাশ্মীরে মোট ৯ জন জঙ্গিকে মেরে ফেলল ৷
সাধারণ নাগরিকদের হত্যা করার ঘটনায় যুক্ত থাকার জন্য ৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে৷ দক্ষিণ কাশ্মীরের বাতপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে৷ এদিকে উত্তর কাশ্মীরের কেরান এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটাচ্ছিল জঙ্গিদের একটি দল ৷ খারাপ আবহাওয়া ও প্রতিকূল  পরিবেশের মধ্যে দিয়েও মিলিটারিরা লড়াই চালায় ৷ জঙ্গিরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে এলওসি বরাবর ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ৷ আর তৎপর ভারতীয় সামরিক বাহিনী সেটা রোধ করে ৷ এখনও অবধি পাঁচ জনের গুলির লড়াইতে মৃত্যু হয়েছে ৷
advertisement
এদিকে লড়াইতে ভারতের এক জওয়ানের মৃত্যু হয়েছে অন্যদিকে দুজন খুব খারাপভাবে আহত ৷ যারা আহত তাদের উদ্ধার করা যাচ্ছে না কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ রয়েছে ৷ তবে কী করে তাদের অবধি পৌঁছনো যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনীর আধিকারিকরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসম্ভব খারাপ আবহাওয়া, তারই সুযোগে জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, নিকেশ ৫ জঙ্গি
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement