advertisement

তাজমহলের মসজিদে নামাজ পড়তে পারবেন না দর্শনার্থীরা, জানাল শীর্ষ আদালত

Last Updated:

তাজমহলে নামাজ পড়তে পারবেন না দর্শনার্থীরা ।

#নয়াদিল্লি:  এবার থেকে তাজমহলের মসজিদ প্রাঙ্গনে নামাজ পড়তে পারবেন না দর্শনার্থীরা । সোমবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । পৃথিবীর সপ্তম আশ্চর্যের রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দিয়ে এই রায় দিয়েছে শীর্ষ আদালত ।
২৪ জানুয়ারি আগ্রার জেলা আদালত তাজমহলে দর্শকদের নামাজ পড়ার  অনুমতির আবেদন খারিজ করে দেয় । এরপরই ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি । প্রসঙ্গত, শুধুমাত্র শুক্রবার করে স্থানীয়  বাসিন্দাদের তাজমহল প্রাঙ্গনে নামাজ পড়ার অনুমতি দিয়েছিল জেলা আদালত । যদিও তার জন্য সঠিক পরিচয় প্রমাণপত্র দেখাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
advertisement
advertisement
কিন্তু ওই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । নিরাপত্তাজনিত কারণেও বহিরাগতদের নামাজ পড়ার অনুমতি দেয়নি শীর্ষ আদালত ।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় ঐতিহাসিক তাজমহলের রক্ষণাবেক্ষণ করা এই মুহুর্তে সবচেয়ে জরুরি ও সেই জন্য তাজমহল প্রাঙ্গন প্রার্থনা করার জন্য ব্যবহার করা যাবে না । নামাজ পড়ার জন্য 'অন্য জায়গা' আছে, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তাজমহলের মসজিদে নামাজ পড়তে পারবেন না দর্শনার্থীরা, জানাল শীর্ষ আদালত
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement