advertisement

বিচারকার্যের লাইভ স্ট্রিমিং করতে সম্মতি দিল শীর্ষ আদালত

Last Updated:

সুপ্রিম কোর্টের কার্যপ্রক্রিয়া হতে চলেছে লাইভ স্ট্রিম ।

#নয়াদিল্লি:   এবার সুপ্রিম কোর্টের কার্যপ্রক্রিয়ার লাইভ-স্ট্রিমিং হতে চলেছে । বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য  লাইভ স্ট্রিম  করা হবে শীর্ষ আদালতের কার্যক্রম।
সোমবার এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র । সম্মতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল।  এ বিষয়ে চূড়ান্ত শুনানিটি হবে ২৩ জুলাই ।
advertisement
advertisement
পূর্ববর্তী শুনানিতে আধার, সমকামিতা বিষয়ক দন্ডবিধির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে শীর্ষ আদালতের কার্যপ্রক্রিয়া লাইভ স্ট্রিম করার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানিয়েছিল নির্দিষ্ট বেঞ্চ ।
এ বিষয়ে প্রথম আবেদন জানান অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ । তিনি বলেছিলেন, বিশ্বের অনেক আদালতই তাদের কার্যধারা রেকর্ড করে । তিনি জানান এর ফলে বিচারকরা কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়,সেই প্রক্রিয়ার কথাও জানতে পারবেন নাগরিকরা। জাতীয় ও সাংবিধানিক বিষয়গুলি জানার অধিকার আছে নাগরিকদের ও সেইজন্যই আদালতের কার্যপ্রক্রিয়া সম্প্রচার একটি যথাযথ পদক্ষেপ, জানিয়েছেন ইন্দিরা ।
advertisement
যে শুনানিগুলির লাইভ স্ট্রিমিং সম্ভব হবে না, সেগুলির ভিডিও রেকর্ডিং করার আবেদনও জানিয়েছেন তিনি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিচারকার্যের লাইভ স্ট্রিমিং করতে সম্মতি দিল শীর্ষ আদালত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement