advertisement

‘সাইকেল’পেলেন অখিলেশ, ১৪৯ জনের প্রার্থী ঘোষণা বিজেপির

Last Updated:

অবশেষে সব জল্পনা শেষ ৷ যে ‘সাইকেল’ নিয়ে বাবা-ছেলের মধ্যে রাজনৈতিক সংঘাত চলছিল জোরকদমে, সেই সংঘাত আপাতত শেষ

#নয়াদিল্লি: অবশেষে সব জল্পনা শেষ ৷ যে ‘সাইকেল’ নিয়ে বাবা-ছেলের মধ্যে রাজনৈতিক সংঘাত চলছিল জোরকদমে, সেই সংঘাত আপাতত শেষ ৷ সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ‘সাইকেল’ চিহ্ন গেল অখিলেশের হাতেই ! তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের সংঘাতে এখনই ইতি পড়ছে না ৷ হয়তো ‘সাইকেল’ পেয়ে শেষ হাসি হেসে, অখিলেশ ও মুলায়মের মধ্যে শুরু হতে পারে নতুন অশান্তি ৷ তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আপাতত, খুশির হাওয়া অখিলেশের শিবিড়ে ৷ অন্যদিকে উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টিকে টক্কর দেওয়ার জন্য ১৪৯ জনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ৷ রাজনৈতিক বিশ্লেষকচরা বলছেন, এই সমীকরণ নতুন ইঙ্গিত দিতে চলেছে উত্তরপ্রদেশের নির্বাচনে ৷
আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সাইকেল কার হাতে যাবে, তা নিয়ে টানাপোড়েন চলছিল মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের মধ্যে ৷ কার শিবিরে কতজন বিধায়ক রয়েছে তা নিয়েই চলছিল বিবেদের দাড়িপাল্লা ৷ তবে শেষমেশ, বিধায়কের ওজনে বেরিয়ে গেলেন অখিলেশ যাদবই ৷ বেশি বিধায়কের সমর্থনে অখিলেশ যাদব পেলেন সাইকেল ৷ ২১২ জন বিধায়কের সম্মতিপত্র জমা দেন অখিলেশ ৷ প্রতীক পাওয়ার পর উল্লসিত অখিলেশ শিবির অখিলেশের বাড়ির সামনে ভিড় সমর্থকদের ৷
advertisement
সাইকেল চিহ্ন নিয়ে পিতা-পুত্রের মধ্যে টানাপোড়েন চলছিলই ৷ সাইকেলে নিজের অধিকার নিশ্চিত করতে চারজন দুঁদে উকিল নিয়ে কমিশনে পৌঁছেছিলেন সপা সভাপতি মুলায়ম ৷ তাঁর সঙ্গে ছিলেন রাম গোপাল ৷ অখিলেশের হয়ে কমিশনে প্রতিনিধিত্ব করছেন রাম গোপাল ৷ অখিলেশের হয়ে সাইকেল প্রতীকের জন্য লড়াই করছেন আইনজীবী কপিল সিব্বল ৷
advertisement
তিনিই দলের জাতীয় সভাপতি। তাই দলের প্রতীক 'সাইকেল'-এর অধিকারও তাঁর। এর আগে নির্বাচন কমিশনে গিয়ে এই দাবিই করেছিলেন মুলায়ম সিং যাদব। একইসঙ্গে ছেলে অখিলেশের জমা দেওয়া হলফনামা জাল বলেও অভিযোগ জানিয়ে ছিলেন মুলায়ম সিং ৷
advertisement
১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তরপ্রদেশের সাত দফার নির্বাচনী লড়াই।
তবে সাইকেল প্রতীক না পেলে অখিলেশ প্ল্যান বি হিসেবে মোটর সাইকেলের প্রতীক বাছাই করে রেখেছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সাইকেল’পেলেন অখিলেশ, ১৪৯ জনের প্রার্থী ঘোষণা বিজেপির
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement