advertisement

পনিরসেলভমের পাল্টা চাল, দল থেকে বহিষ্কৃত শশীকলা

Last Updated:

নিজের অনুগামীদের মাধ্যমে দল থেকে শশীকলাকে বহিষ্কার করে পাল্টা চাল চাললেন পনিরসেলভম ৷

#চেন্নাই: মুখ্যমন্ত্রীত্ব পাননি তবে ক্ষমতার দখলের লড়াই থেকে এখনই সরছেন না পনির ৷  নিজের অনুগামীদের মাধ্যমে দল থেকে শশীকলাকে বহিষ্কার করে পাল্টা চাল চাললেন পনিরসেলভম ৷
বৃহস্পতিবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শশীকলার বাছাই এডাপাড্ডি পালানিস্বামী ৷ মুখ্যমন্ত্রীত্বের আসনে কে বসবে সে প্রশ্নের ফয়সালা হয়ে গেলেও এখনও AIADMK-এর মালিকানা শশীকলা ও পনির শিবিরের মধ্যে নিয়ে যুদ্ধ অব্যাহত ৷
পনিরসেলভমকে দল থেকে বহিষ্কার করার পাল্টা চাল হিসেবে পনির ঘনিষ্ঠ এবং দলের সভাপতিমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান ই মধূসুদনন সাধারণ সম্পাদক শশীকলা নটরাজন,তাঁর ভাইপো ও সাধারণ সম্পাদক টি টি ভি দীনকরণকে এদিন বহিষ্কার করেন ৷
advertisement
advertisement
এর আগে মুখ্যমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী পনিরসেলভমের প্রাথমিক সদস্য পদ বাতিল করেন শশীকলা ৷ পনিরকে সমর্থন করার কারণে মধূসুদননকেও বহিষ্কার করেছিলেন শশীকলা ৷
শশীকলাকে দল থেকে বহিষ্কার করে মধূসুদনন একটি বিবৃতিতে জানান, শশীকলার জন্য বদনাম হচ্ছে দলের ৷ তাই চিনাম্মার সঙ্গে সঙ্গে তাঁর ভাইপোরও দলীয় সদস্যপদ খারিজ করেন ৷ ২০১১ সালে শশীকলার ভাইপোকে দল থেকে বহিষ্কার করেছিলেন আম্মা জয়ললিতা ৷ পরে তাঁকে ফিরিয়ে আনেন চিনাম্মা ৷
advertisement
AIADMK-এর মালিকানা নিয়ে লড়াইয়ের মাঝেই মাস্টারস্ট্রোকটি খেলেছেন শশীকলা ৷ জেলযাত্রার আগেই মুখ্যমন্ত্রী পদের জন্য পালানিস্বামীকে নির্বাচন করে যান ৷ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এডাপাড্ডি পালানিস্বামী ৷ সম্ভবত তাঁর মাধ্যমেই তামিল রাজনীতি পরিচালনা করবেন চিনাম্মা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পনিরসেলভমের পাল্টা চাল, দল থেকে বহিষ্কৃত শশীকলা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement