advertisement

'সত্যকে হারানো যায় না', ট্যুইটার থেকে কংগ্রেসের নাম মুছে জবাব পাইলটের

Last Updated:

এ দিনই সচিন পাইলটকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে কংগ্রেস৷

#নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েই দিলেন বিক্ষুব্ধ নেতা সচিন পাইলট৷ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে কংগ্রেসের নাম ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন সচিন৷ শুধু তাই নয়, ছোট্ট বার্তায় তিনি লিখেছেন, 'সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু পরাজিত করা যায় না৷'
এ দিনই সচিন পাইলটকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদও কেড়ে নেওয়া হয়েছে৷ সচিন ঘনিষ্ঠ মন্ত্রীদেরও সরিয়ে দেওয়া হয়েছে৷ দলের এই কড়া পদক্ষেপের পরই পাল্টা জবাব দিলেন পাইলট৷
সচিন ঘনিষ্ঠ শিবির থেকে এখনও দাবি করা হচ্ছে, বেশ কিছু বিধায়ক সচিনের পক্ষেই আছেন৷ কিন্তু সচিন পাইলটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এখন যাবতীয় কৌতূহল সৃষ্টি হয়েছে৷ সচিন নতুন দল তৈরি করবেন নাকি বিজেপি-তে যাবেন, ত নিয়েই এখন চলছে আলোচনা৷
advertisement
advertisement
মঙ্গলবার রাত পর্যন্ত সচিন পাইলটের প্রতি নরম মনোভাবই দেখাচ্ছিল কংগ্রেস৷ বার বার তাঁকে ফিরে আসার আবেদন জানানো হচ্ছিল দলের তরফে৷ বিক্ষুব্ধ পাইলটের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা গান্ধি, পি চিদম্বরমের মতো নেতারাও৷ রাহুল গান্ধিও দূতের মাধ্যমে তাঁকে দলে ফেরার বার্তা দেন বলে খবর৷ কিন্তু মুখ্যমন্ত্রী পদের দাবিতে অনড় থাকেন সচিন৷ যে দাবি মানা কংগ্রেস নেতৃত্বের পক্ষে সম্ভব ছিল না৷ সম্ভবত তার পরই সচিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল৷
advertisement
এমনকী, বিজেপি-র পাতা ফাঁদে পা দিয়েই সচিন এবং তাঁর ঘনিষ্ঠরা রাজস্থানের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও প্রকাশ্য অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'সত্যকে হারানো যায় না', ট্যুইটার থেকে কংগ্রেসের নাম মুছে জবাব পাইলটের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement