advertisement

Bangladesh crisis: বাংলাদেশ সঙ্কটের পিছনে কি বিদেশি শক্তির মদত? রাহুলের প্রশ্নের উত্তরে যা জানালেন জয়শঙ্কর...

Last Updated:
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধির প্রশ্নের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধির প্রশ্নের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
নয়াদিল্লি: বাংলাদেশে তৈরি হওয়া রাজনৈতিক সঙ্কটের নেপথ্যে কোনও বিদেশি শক্তির উস্কানি আছে কি না, তা বলার সময় এখনও আসেনি৷ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধির প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
রাহুল গান্ধির প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশে এই পরিস্থিতি তৈরির পিছনে বিদেশি কোনও শক্তির মদত আছে কি নেই, তা এখনই বলার সময় আসেনি৷ তবে একজন পাকিস্তানি কূটনীতিক বাংলাদেশের বিক্ষোভের সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলে দিয়েছেন৷
advertisement
advertisement
সংসদ ভবনেই সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের সাংসদদের বিদেশমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির উপরেই নজর রাখছে৷ এস জয়শঙ্কর এ দিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতিও দেন৷ সেখানে তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যেই ভারতে আসার জন্য অনুরোধ করেছিলেন হাসিনা৷ আপাতত তাঁর পরবর্তী পরিকল্পনা ঠিক করার জন্য ভারত শেখ হাসিনাকে কিছু দিন সময় দেবেও বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী৷
advertisement
এ দিন সর্বদলীয় বৈঠকে অবশ্য বিরোধী শিবিরও বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে৷ এর জন্য সব দলকেই ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী৷ বাংলাদেশ সেনার সঙ্গেও ভারত সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladesh crisis: বাংলাদেশ সঙ্কটের পিছনে কি বিদেশি শক্তির মদত? রাহুলের প্রশ্নের উত্তরে যা জানালেন জয়শঙ্কর...
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement