advertisement

অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য ৫১ হাজার টাকা দান শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমির

Last Updated:
#লখনউ: উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি বৃহস্পতিবার রামমন্দির তৈরির জন্য ৫১ হাজার টাকা দান করার কথা ঘোষণা করেছেন ৷ ১৩৪ বছরের পুরনো বিবাদে যবনিকা পতন হয় গত শনিবার ৷ অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমি নিয়ে টানাপোড়েনে দাঁড়ি পড়ে ৯ নভেম্বর ৷ আদালতের রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমির উপরই তৈরি হতে চলেছে রামলালার মন্দির ৷ অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরির জন্য দেওয়া হবে অন্যত্র পাঁচ একর জমি ৷
দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা জমি মামলা। রায় দিতে গিয়ে কোনও জটিলতার রাস্তায় যাননি বিচারপতিরা। পাঁচ বিচারপতি একমত হয়েই জানান , ধর্ম বা বিশ্বাস নয়, আইনি অধিকারকে গুরুত্ব দিয়েছে আদালত। আদালতের রায়ের মূল অংশ পড়ে শোনান প্রধান বিচারপতি।  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া হয়নি ৷ আইনি অধিকারের নিরিখেই নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
অযোধ্যার বিতর্কিত জমিতেই তৈরি হবে রামমন্দির। অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে জানায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বিকল্প জায়গায় ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। অন্যদিকে রায়ের শুরুতেই শিয়া বোর্ড ও নির্মোহী আখড়ার ওপর  ধাক্কা আসে ৷ খারিজ হয়ে যায় তাদের আবেদন ৷ তবু রায় মেনে নিয়েছে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ৷ এদিন চেয়ারম্যান রিজভি বলেন, ‘জমি নিয়ে সমস্যা শেষ ৷ এবার রাম মন্দির গড়ার পালা ৷ মুসলিম অর্থাৎ শিয়া বোর্ডের তরফে, রামমন্দির তৈরিতে আমরা ৫১ হাজার টাকা দেব বলে ঠিক করেছি ৷ ’ ওয়াসিমের আরও দাবি, অযোধ্যার এই রামমন্দির গোটা দেশের কাছেই গর্বের ব্যাপার হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য ৫১ হাজার টাকা দান শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement