advertisement

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে মানুষের বদলে রোবট! চেন্নাইয়ে অবাক কাণ্ড

Last Updated:

হাসপাতাল থেকেই চিকিৎসাকর্মী, নার্স, সাফাই কর্মীরা বারবার বলছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার ইচ্ছা থাকলেও তেমন উপায় নেই

#‌চেন্নাই:‌ দেশজুড়ে করোনা আতঙ্কের জেরে এখন সোশ্যাল ডিস্ট্যান্সিংটাই নিয়ম। নিজেদের মধ্যে কমপক্ষে এক মিটার দূরত্ব রাখতে বলছেন চিকিৎসকরা। কিন্তু স্বাস্থ্যকর্মীদের তো সে উপায় নেই। যতই পিপিই কিট থাক, কিছুটা প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে তাঁদের। অনেক হাসপাতাল থেকেই চিকিৎসাকর্মী, নার্স, সাফাই কর্মীরা বারবার বলছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার ইচ্ছা থাকলেও তেমন উপায় নেই। কারণ যেরকম পোশাক ও নিরাপত্তার প্রয়োজনীয় সামগ্রী তাঁদের কাছে থাকার কথা, তা অনেক সময়েই দিতে পারছে না সরকার।
advertisement
তাই সেই ঝুঁকি এড়াতেই বিশেষ পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি হাসপাতালে। সেখানে একটি রোবটের ব্যবহার করা হচ্ছে। রোগীদের খাবার পৌঁছে দিতে এই বিশেষ ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে কাউকে আর রোগীর কাছাকাছি যেতে হবে না। বরং একটা নিরাপদ দূরত্ব রেখেই কাজ করতে পারবেন চিকিৎসাকর্মীরা। করোনা ভাইরাস আটকাতে মূল কাজ যেটি, সেই দূরত্ব বজায় রাখার কাজই সহজে হবে এই রোবট ব্যবহারের ফলে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে মানুষের বদলে রোবট! চেন্নাইয়ে অবাক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement