advertisement

CNN News18 Rising Bharat Summit: 'অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?' রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি

Last Updated:

আজ এবং আগামিকাল নয়াদিল্লিতে সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট অনুষ্ঠিত হচ্ছে৷

সিএনএন- নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়া সামিটের মঞ্চে স্মৃতি ইরানি৷
সিএনএন- নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়া সামিটের মঞ্চে স্মৃতি ইরানি৷
নয়াদিল্লি: ‘অমেঠি থেকে যিনি পালিয়ে যান, তিনি ভারতের ভবিতব্য ঠিক করতে পারেন না৷’ নাম না করে এভাবেই সিএনএন নিউজ ১৮ রাইজিং ভারত সামিটে এসে রাহুল গান্ধিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমেঠির সাংসদ স্মৃতি ইরানি৷
২০১৯ সালে অমেঠি থেকে রাহুল গান্ধিকে হারিয়েছিলেন স্মৃতি ইরানি৷ এ দিন রাইজিং ভারতের মঞ্চ থেকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কংগ্রেস আগেই অমেঠি থেকে পালিয়েছিল, বছরের পর বছর সেখানে কোনও কাজ করেনি৷ এখন রায়বরেলি থেকেও পালিয়েছে৷’ প্রসঙ্গত, এবার রায়বরেলি থেকে আর ভোটে সম্ভবত লড়বেন না সনিয়া গান্ধি৷
advertisement
advertisement
একই সঙ্গে রাহুল গান্ধির সমালোচনা করে স্মৃতি ইরানি অভিযোগ করেন, ‘জাত, ধর্মের ভিত্তিতে রাহুল গান্ধি মানুষের মধ্যে বিভাজন করেন৷ তিনি দারিদ্রকে গৌরবান্বিত করেন, আত্মনির্ভরতার কথা বলেন৷ যে নিজে রাজ পরিবারে জন্মেছেন তিনি এখন একজন চা বিক্রেতার মধ্যে রাজাকে দেখতে পান৷’
এ দিন চাঁচাছোলা ভাষায় রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন স্মৃতি ইরানি৷ তিনি অভিযোগ করেন, ‘রাহুল গান্ধি গণতন্ত্রকে অপমান করছেন৷ স্মৃতি ইরানির প্রশ্ন, নির্বাচন কমিশন বার বার রাহুল গান্ধিকে ইভিএম পরীক্ষার জন্য ডেকেছে৷ কিন্তু তিনি যাননি!’
advertisement
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে স্মৃতি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির জন্যই আমাদের মধ্যে একটি জাতীয় উচ্চাকাঙ্খা তৈরি হয়েছে৷ ১৩.৫ কোটি ভারতীয় তীব্র দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন৷’
আজ এবং আগামিকাল নয়াদিল্লিতে সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট অনুষ্ঠিত হচ্ছে৷ রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিত্বরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CNN News18 Rising Bharat Summit: 'অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?' রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement