advertisement

আমেরিকার ভোটে জিততে মোদির ওপর ভরসা ট্রাম্পের! বন্ধুত্বের বার্তা দিয়ে ভিডিও পোস্ট...

Last Updated:

ফোর মোর ইয়ার্স শীর্ষক একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প যার শুরুতেই রয়েছে তাঁর সঙ্গে মোদির হাত হাত ধরে হেঁটে যাওয়ার ফুটেজ৷ মোদির আমেরিকা সফরের সময় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে দুই দেশপ্রধানের সাক্ষাতের সময়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে৷

#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের সমর্থন পেতে এবার ভোটে মোদি তাস খেলছেন ট্রাম্প৷ এই মুহূর্তে মার্কিন মুলুকে প্রভাবশালী ভারতীয়দের (Indian-American) সংখ্যা ২০ লক্ষ৷ যা ভোটদানের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ এদের সকলের সমর্থন পেতে মোদি সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের গান গাইছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি (Republican Party)৷ এই মর্মে একটি ভিডিও প্রকাশ করেছে দল যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মোদি-ট্রাম্প সখ্যতার ওপর৷
ফোর মোর ইয়ার্স (Four More Years) শীর্ষক একটি ১০৭ সেকেন্ডে ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প যার শুরুতেই রয়েছে তাঁর সঙ্গে মোদির হাত হাত ধরে হেঁটে যাওয়ার ফুটেজ৷ মোদির আমেরিকা সফরের সময় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে দুই দেশপ্রধানের সাক্ষাতের সময়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে৷
অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের ভারত সফরে আহমেদাবাদে বিশাল সংখ্যক জনতার সামনে নিজের বক্তব্য রাখেন ট্রাম্প৷ তাঁর সেই সফরে সঙ্গে এসেছিলেন স্ত্রী মেলানিয়া এবং মেয়ে ইভাঙ্কা এবং জামাই জেরর্ড৷
advertisement
advertisement
ভারত-মার্কিন সম্পর্ক খুবই ভাল৷ এবং তিনি ইন্দো-আমেরিকানদের যথেষ্ঠ সমর্থন মেলে রিপাবলিকদের, ভিডিওয়ে এমনই জানানো হয়েছে৷ এই ভিডিওটি ট্যুইট করেও এই বক্তব্য রেখেছেন কিমবার্লি গুইলফয়েল, ট্রাম্প ভিক্ট্রি ফিন্যান্স কমিটির সদস্য৷
advertisement
প্রেডিসেন্ট ট্রাম্প যিনি দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে রয়েছেন, তাঁকে সমর্থন করছেন ইন্দো-মার্কিনরা৷ এই ভিডিওটি পোস্ট করার পরপরই ট্যুইটারে ৬৬ হাজার ভিউ পেয়েছে৷
গত বছর আমেরিকায় মোদির সফরের সময় সেখানে হাজির হয়েছিলেন প্রায় ৫০হাজার ভারতীয়৷ সেখানে মোদি জানান যে ট্রাম্পের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে৷
advertisement
ইন্দো-আমেরিকানদের কাছে মোদি খুবই জনপ্রিয়৷ ২০১৫-এ ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন এবং পরবর্তীতে সিলিকন ভ্যালিতে তাঁর সভায় প্রচুর মানুষ এসেছিলেন৷ এছাড়া মোদির সমর্থনে হয়েছিল হাওডি মোদি ক্যাম্পেন৷
ট্রাম্পের নির্বাচনী প্রচারে যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাতে এই সব সফরের ফুটেজ ব্যবহার করা হয়েছে মোদি-ট্রাম্পের সম্পর্ক বোঝাতে৷ ভিডিওতে দেখা গিয়েছে যে মোদি বলছেন, ট্রাম্পকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করাচ্ছি৷ ভারতে ট্রাম্পের সফরে এভাবেই বিপুল জনতার সামনে ট্রাম্পের ভূমিকা ঘোষণা করেন মোদি!
advertisement
মোটের ওপর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ইন্দো-আমেরিকানদের সমর্থন পেয়ে থাকে ডেমক্রেটরা৷ তবে ধীরেধীরে তাতে বদল ঘটেছে৷ অনেত ভারতীয় বংশদ্ভূতই এখন ট্রাম্পের দল রিপাবলিকের পক্ষ ভোট দেন৷ মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের বার্তা দিয়ে সেই ভোট কাউন্ট আরও বাড়াতে চাইছে রিপাবলিকান দল৷
advertisement
অন্যদিকে ডেমোক্রেটদের পক্ষ থেকে এবার নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিবেসে রয়েছেন ভারতীয় বংশদ্ভূতই কমলা হ্যারিস৷ স্বাভাবিক ভাবে মোদির ওপর ভর করে ইন্দো-আমেরিকানদের এবারের নির্বাচনে তরী পার করতে চাইছেন ট্রাম্প ও তাঁর রিপাবলিকান পার্টি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমেরিকার ভোটে জিততে মোদির ওপর ভরসা ট্রাম্পের! বন্ধুত্বের বার্তা দিয়ে ভিডিও পোস্ট...
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement